Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
নবীনগর ১০০!

বাংলাদেশ

খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
16 May, 2021, 11:10 am
Last modified: 16 May, 2021, 11:11 am

Related News

  • ‘কষ্ট হচ্ছে, কী আর করার, পরিবারের কাছে তো যেতে হবে’: ভাড়া বেড়ে যাওয়ায় চাপে যাত্রীরা
  • এক পয়সাও অতিরিক্ত ভাড়া আদায় নয়, করলে পরিবহনের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
  • জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা
  • প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

নবীনগর ১০০!

মানিকগঞ্জ থেকে সাভারের নবীনগরের নির্ধারিত ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। অথচ পরিবহন শ্রমিকেরা বাসে উঠার সময়ই ১০০ টাকা করে ভাড়া আদায় করছে যাত্রী প্রতি।
খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
16 May, 2021, 11:10 am
Last modified: 16 May, 2021, 11:11 am
ছবি-টিবিএস

ঈদের পর কর্মমুখী মানুষের চাপ বাড়ছে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। যানবাহনের তুলনায় মানুষের বাড়তি চাপ থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে পরিবহন শ্রমিকেরা। ন্যায্য ভাড়ায় চাহিদা অনুযায়ী যানবাহন না পেয়ে বাধ্য হয়েই বাড়তি ভাড়ায় কর্মস্থলে যাচ্ছে সাধারণ যাত্রীরা।  

সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায় সরেজমিনে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নবীনগরের সাধারণ সময়ের ভাড়া ৩০ টাকা। আর টিকেট কাউন্টারের গাড়িগুলোর ভাড়া ৪০ টাকা। তবে এসব নিয়মনীতির তোয়াক্কা না করে হাকডাক দিয়ে মানিকগঞ্জ থেকে ১০০ টাকায় নবীনগরে যাত্রী নিচ্ছে বিভিন্ন বাস শ্রমিকেরা।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গাজীপুরগামী যাত্রী সাইদুল ইসলাম বলেন, মানিকগঞ্জ থেকে সাভারের নবীনগরের নির্ধারিত ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। অথচ পরিবহন শ্রমিকেরা বাসে উঠার সময়ই ১০০ টাকা করে ভাড়া আদায় করছে যাত্রী প্রতি। যাত্রীরা অনেকটা জিম্মি হয়েই বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আনোয়ারা বেগম নামের এক যাত্রী বলেন, পার্শ্ববর্তী ধামরাই উপজেলার কালামপুরে মেয়ের বাড়ি যাওয়ার জন্য আধ ঘন্টা ধরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন তিনি। ১৫ টাকার ভাড়া ১০০ টাকা চাচ্ছে পরিবহন শ্রমিকেরা। অর্থাৎ গাড়িতে উঠলেই ১০০ টাকা ভাড়া অগ্রিম দিয়ে গাড়িতে উঠতে হচ্ছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক শুভযাত্রা পরিবহনের এক শ্রমিক বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নবীনগরের ভাড়া ৩০/৪০ টাকা হলেও এখন ১০০ টাকায় যাত্রী নিচ্ছে সবাই। তাই চালকের নির্দেশনা অনুযায়ী তিনিও ১০০ টাকায় যাত্রীর জন্য হাঁকডাক দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

একই অবস্থা ঢাকামুখী প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের। নির্ধারিত ভাড়ার চেয়ে তিন থেকে চারগুণ বেশি টাকায় যাত্রী নিচ্ছে তারা। আর বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়ায় কর্মস্থলে যাচ্ছে সাধারণ যাত্রীরা।

এসব বিষয়ে জানতে মানিকগঞ্জ ট্রাফিক বক্সের দায়িত্বরত ব্যক্তিরা কোন মন্তব্য করতে রাজি হননি। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার প্রায় ৩৫ কিলোমিটার অংশে প্রশাসনের তেমন কার্যক্রম দেখা যায়নি। 
 

Related Topics

টপ নিউজ

বাস ভাড়া / বাস পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘কষ্ট হচ্ছে, কী আর করার, পরিবারের কাছে তো যেতে হবে’: ভাড়া বেড়ে যাওয়ায় চাপে যাত্রীরা
  • এক পয়সাও অতিরিক্ত ভাড়া আদায় নয়, করলে পরিবহনের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
  • জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা
  • প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net