Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

শিনহুয়া বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, স্টেশনটির আট তলা পর্যন্ত একটি বহুতল বিশিষ্ট ভবনএবং ব্যস্ততম সময়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬ হাজার যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।
১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

আন্তর্জাতিক

ভিএনএক্সপ্রেস
15 June, 2026, 06:15 pm
Last modified: 15 June, 2026, 06:20 pm

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী

চীনের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র চংকিংয়ে অবস্থিত চংকিং ইস্ট রেলস্টেশনটি আটতলা বিশিষ্ট। স্টেশনটি ১২ লাখ ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে। স্টেশনটি প্রায় ১৭০টি ফুটবল মাঠের সমান। আয়তনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম রেলস্টেশন।

চীনের চংকিংয়ের নানআন জেলায় অবস্থিত এই স্টেশনটি ২০২৫ সালের জুনে চংকিং–শিয়ামেন উচ্চগতির রেলপথের সঙ্গে চংকিং ইস্ট চিয়ানচিয়াং অংশ চালুর সঙ্গে সঙ্গে কার্যক্রম শুরু করে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের তথ্য অনুযায়ী, এই রেলপথে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের জন্য নকশা করা হয়েছে।

ছবি: রেনেক৭৮

স্টেশনটিতে রয়েছে ২৯টি প্ল্যাটফর্ম এবং ১৫টি রেললাইন।

শিনহুয়া বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, স্টেশনটির আট তলা পর্যন্ত একটি বহুতল বিশিষ্ট ভবনএবং ব্যস্ততম সময়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬ হাজার যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

স্টেশনটি চীনের বিস্তৃত উচ্চগতির রেল নেটওয়ার্কের অংশ এবং এটি দক্ষিণ-পশ্চিম চীনকে বেইজিং, সাংহাই, গুয়াংঝৌ, চেংদু ও শিয়ানের মতো প্রধান পর্যটনকেন্দ্রগুলোর সঙ্গে সংযুক্ত করেছে।

ছবি: রেনেক৭৮

চংকিংকে ব্যাপকভাবে চীনের বিস্তৃত 'সাইবারপাঙ্ক' মহানগর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নাটকীয় বহুতলবিশিষ্ট '৮ডি (আট-মাত্রিক)' পাহাড়ি ভূপ্রকৃতি এবং ইয়াংসি নদীর প্রমোদভ্রমণের যাত্রা শুরুর কেন্দ্র হিসেবে শহরটি বিশেষভাবে পরিচিত।

সিচুয়ান হটপটের জন্মস্থান হিসেবে চংকিং খাদ্যরসিকদের কাছেও একটি প্রধান গন্তব্য। বিশেষ করে অঞ্চলটির ঐতিহ্যবাহী 'মালা' স্বাদের খাবার উপভোগ করতে বহু মানুষ সেখানে যান। এই স্বাদের বিশেষত্ব হলো ঝাল ও অবশ করে দেওয়া অনুভূতির অনন্য সংমিশ্রণ।

স্টেশনটির প্রধান প্রবেশদ্বার নির্মাণে সময় লেগেছে ৩৮ মাস এবং এতে মোট ব্যয় হয়েছে ৭৮০ কোটি মার্কিন ডলার।

স্টেশনটির সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো এটি একটি পূর্ণাঙ্গ 'চার-মাত্রিক' পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে একক কমপ্লেক্সের মধ্যে একাধিক পরিবহন নেটওয়ার্ককে একীভূত করা হয়েছে।

উচ্চগতির রেলসেবার পাশাপাশি স্টেশনটি মেট্রোরেল, বাস, ট্যাক্সি এবং দূরপাল্লার কোচ সেবার সঙ্গে সংযুক্ত। ফলে যাত্রীরা বিভিন্ন ধরনের পরিবহনের মধ্যে আরও সহজে যাতায়াত করতে পারেন।

স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক গত ১৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টেশনটিকে নিয়ে প্রায় ছয় মিনিটের একটি ভিডিও শেয়ার করার পর এটি সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

ছবি: রেনেক৭৮

ভিডিওটিতে স্টেশনটির বিশাল বহুতল কাঠামো, কাচের ছাদে আচ্ছাদিত বিস্তৃত হলঘর এবং সমন্বিত পরিবহন নেটওয়ার্ক তুলে ধরা হয়েছে। অনলাইনে ভিডিওটি পাঁচ কোটি ৬০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

ভিডিওটির নিচে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি মন্তব্যে লেখা হয়েছিল, 'ভবিষ্যতে স্বাগতম! বর্তমানে বিশ্বের সবচেয়ে বিস্তৃত উচ্চগতির রেল নেটওয়ার্ক পরিচালনা করছে চীন।'

স্টেশনটি পরিচালনাগত দক্ষতা ও যাত্রীসেবার অভিজ্ঞতা উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডিজিটাল ব্যবস্থাপনা প্রযুক্তি এবং জ্বালানি-সাশ্রয়ী নকশা ব্যবহার করছে।

Related Topics

টপ নিউজ

চীন / বিশ্বের বৃহত্তম রেলস্টেশন / চংকিং ইস্ট স্টেশন / ট্রেন / রেলস্টেশন / রেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab