Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
কিন্ডারগার্টেন শিক্ষকদের ঈদ আনন্দ ম্লান

বাংলাদেশ

মীর মোহাম্মদ জসিম
12 May, 2021, 03:50 pm
Last modified: 12 May, 2021, 07:12 pm

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

কিন্ডারগার্টেন শিক্ষকদের ঈদ আনন্দ ম্লান

বহু শিক্ষক তাদের পেশা পরিবর্তন করে কারিগর, বিক্রেতা কিংবা দিনমজুরের কাজ বেছে নিয়েছেন।
মীর মোহাম্মদ জসিম
12 May, 2021, 03:50 pm
Last modified: 12 May, 2021, 07:12 pm
ছবি: মুমিত এম/টিবিএস

বেসরকারিভাবে পরিচালিত মানিকনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান। আর্থিকভাবে তিনি আজীবন স্বচ্ছল ছিলেন। জীবনে কখনো কোনো কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়নি তাকে। ২০০৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই এই শিক্ষক স্কুলের উপার্জনের ওপর নির্ভরশীল। মোঃ শাহজাহানের সঙ্গে শিশু শিক্ষায় নিয়োজিত আছেন আরও ১৫ জন শিক্ষক। প্রত্যেকেই স্কুল থেকে প্রাপ্ত বেতন দিয়ে সংসারের যাবতীয় ব্যয়ভার বহন করতেন।

কিন্তু, কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর গত বছরের মার্চ মাস থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই স্কুলটিও বন্ধ আছে। দীর্ঘদিনের স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষক ও কর্মচারীদের বেতনও পরিশোধ করা হয়নি। 

কিন্ডারগার্টেনের এই প্রধান শিক্ষক স্কুলের একটি কক্ষে লুঙ্গি এবং শাড়ি বিক্রি করা শুরু করেন। নতুন ব্যবসায় তিনি দুই লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্তু শুরু থেকেই তিনি লোকসান গুনছেন। 

"কঠিন পরিস্থিতিতে আছি। পরিবারের ব্যয়ভার এবং অন্যান্য খরচ সামলাতে পারছি না। আনন্দের বদলে এই ঈদ আমার জন্য দুঃসহ হয়ে উঠেছে। কেননা, আমি আমার ছেলেমেয়েদের জন্যও কোনো পোশাক কিনতে পারিনি। আমি আমার জীবনে কখনো এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হইনি," বলেন শাহজাহান।

শুধু শাহজাহানই নন, কিন্ডারগার্টেন স্কুলটির মালিকপক্ষও তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছেন। তারা শিক্ষকদের বেতন দিতে পারছেন না। সমাধানের কোনো পথ খুঁজে না পেয়ে অসংখ্য প্রাক-প্রাথমিক স্কুল স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

বহু শিক্ষক তাদের পেশা পরিবর্তন করে কারিগর, বিক্রেতা কিংবা দিনমজুরের কাজ বেছে নিয়েছেন।

রোজ গার্ডেন হাইস্কুলের শিক্ষক ছিলেন ফারজানান আখতার। বর্তমানে সংসারের খরচ চালাতে তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনে মৃতদেহ ধোয়ার কাজ করেন। তিনি বলেন, "আমি এক বছর ধরে স্কুল খোলার অপেক্ষা করেছি। আমার সঞ্চিত অর্থ পুরোটাই খরচ করেছি। এখন আমি নিরুপায়। ঈদ-ঊল-ফিতরের মতো উৎসবেও পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর সামর্থ্য আমার নেই।"

দেশে বর্তমানে প্রায় ৫৫ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিযুক্ত আছেন প্রায় ৮ লাখ শিক্ষক।

প্রাক-প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ লাখ।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, ৮ লাখ শিক্ষকের মধ্যে অন্তত ৫০ শতাংশ শিক্ষক ইতোমধ্যে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "শিক্ষকরা সত্যিই তীব্র আর্থিক সংকটের মাঝে আছেন।এমনকি ব্রাহ্মণবাড়িয়া এবং কুড়িগ্রামে দুজন প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। অনেকেই শোচনীয় অবস্থায় দিনযাপন করছেন।"

"সরকার আমাদের কোনো ধরনের সহায়তা করেনি, সেটি আমাদের দুর্ভাগ্য। খাতটিকে বাঁচাতে সরকার প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করতে পারে," বলেন তিনি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের সভাপতি ইকবাল বাহার চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "স্কুলগুলো প্রায় দুটি শিক্ষাবর্ষ হারিয়েছে। স্কুল পুনরায় কবে খুলবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই,"

"কিন্ডারগার্টেন স্কুলের সত্ত্বাধিকারীরা এই খাতে এক হাজার ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন। করোনাভাইরাসের প্রকোপ এভাবেই চলতে থাকলে অধিকাংশ বিনিয়োগ নষ্ট হবে," বলেন তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, স্কুলগুলো বেসরকারিভাবে পরিচালিত হত। এছাড়া অধিকাংশ স্কুলের অনুমোদন নেই বলেও উল্লেখ করেন তিনি। 

"বর্তমানে আমরা পাঠদানের ক্ষতি এবং ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত আছি। কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহায়তা করার কোনো পরিকল্পনা আমাদের নেই," বলেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

কিন্ডারগার্টেন / শিক্ষক / কোভিড-১৯ / করোনাভাইরাস অতিমারি / মহামারির অর্থনৈতিক প্রভাব / বাংলাদেশে করোনাভাইরাস / শিক্ষাখাতে করোনার প্রভাব / কিন্ডারগার্টেন শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net