Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

অর্থনীতি

রিয়াদ হোসেন
05 June, 2026, 12:50 pm
Last modified: 05 June, 2026, 03:44 pm

Related News

  • রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির বড় চ্যালেঞ্জ; ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা
  • ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • নেট মিটারিং সম্প্রসারণে এনজিওগুলোকে কাজ করার আহ্বান জ্বালানিমন্ত্রীর
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

রিয়াদ হোসেন
05 June, 2026, 12:50 pm
Last modified: 05 June, 2026, 03:44 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং ক্রমাগত দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এর উপর চাপ কমানোর লক্ষ্যে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আসন্ন বাজেটে এখাতের জন্য একগুচ্ছ প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করছে সরকার।একই সাথে, দেশীয় শিল্পে—বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালি সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপ এবং বৈদ্যুতিক যান (ইভি) উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করতে নতুন প্রণোদনা ঘোষণা করা হতে পারে কিংবা বিদ্যমান সুবিধাগুলোর মেয়াদ আরও তিন থেকে চার বছর বাড়ানো হতে পারে।

বর্তমানে স্থানীয়ভাবে কম্পিউটার ও ল্যাপটপ উৎপাদনে ভ্যাট অব্যাহতি রয়েছে, যার মেয়াদ আগামী বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা। সরকার এই সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বর্ধিত করতে পারে। একইভাবে ব্লেন্ডার ও জুসারের মতো হোম এপ্লায়েন্স তৈরির যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান হ্রাসকৃত শুল্ক সুবিধার মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও, এটিও ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে।

ইনফোগ্রাফিক: টিবিএস

অন্যদিকে, আমদানিকৃত বৈদ্যুতিক যানের (ইভি) ওপর বর্তমানে মোট করের বোঝা প্রায় ৯০ শতাংশ, যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে যে, স্থানীয়ভাবে ইভি উৎপাদনে সহায়তা দিতে আমদানিকৃত কাঁচামালের ওপর শুল্ক সুবিধার পাশাপাশি ভ্যাট ও আয়করে ছাড় দেওয়া হতে পারে।

অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট অভ্যন্তরীণ আলোচনা থেকে এই সব তথ্য জানা গেছে।

বর্তমানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রফটপ সোলার) প্রকল্পের বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ওপর করের হার ৩৬ থেকে ৬৩ শতাংশের মধ্যে রয়েছে। প্রস্তাবিত বাজেটে এই হার কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে। এর পাশাপাশি, বাণিজ্যিক নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগকারী কোম্পানিগুলোর জন্য কর ছাড়ের সুবিধার মেয়াদ ২০৩০ থেকে বাড়িয়ে ২০৩৫ সাল পর্যন্ত করা হতে পারে।

এই সময়ের মধ্যে বিনিয়োগ করা হলে— বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আয়ের উপর প্রথম পাঁচ বছর কোন ধরণের কর দিতে হবে না। পরবর্তী তিন বছর ৫০ শতাংশ ছাড় এবং পরবর্তী দুই বছর ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানান এনবিআরের আয়কর বিভাগের বাজেট সংশ্লিষ্ট একজন সিনিয়র কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে যেখানে যা করা দরকার, সরকার তাই করতে যাচ্ছে আগামী বাজেটে।

তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত, এজন্য এখাতে বিনিয়োগ বাড়ানোর জন্য আমদানি কর, ভ্যাট ও আয়করে সর্বোচ্চ ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের মাধ্যমে ইতিমধ্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন, তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনজেড টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালেউধ জামান খান, যাঁর কারখানায় প্রায় ১০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপিত রয়েছে, তিনি টিবিএস-কে বলেন, "বর্তমানে কিছু সোলার যন্ত্রাংশের ওপর আমদানি কর ৯০ শতাংশের বেশি। যদি এই কর কমানো হয়, তবে উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগে আরো বেশি আগ্রহী হবেন।"

তিনি ব্যাখ্যা করে বলেন, আমদানিকৃত যন্ত্রাংশের মূল্য এবং সংশ্লিষ্ট করসহ বর্তমানে এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে ৩ কোটি থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়। যদি আমদানি কর ১৫ শতাংশে নামিয়ে আনা হয়, তবে প্রতি মেগাওয়াটে স্থাপন খরচ প্রায় ৫০ লাখ টাকা কমতে পারে। "তবুও এই খরচ ভারতের তুলনায় বেশি" –বলেন তিনি।

বর্তমানে বাংলাদেশে শিল্প খাতে সৌরবিদ্যুৎ উৎপাদন ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। তবে এই খাতের সংশ্লিষ্টরা বলছেন, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ মোট উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি হতে পারে।

বাংলাদেশ সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং গ্রিনফিনিটি এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম বাকী মাসুদ উল্লেখ করেন, দেশীয় বিনিয়োগকারীদের ইতিমধ্যেই সোলার খাতের অনেক যন্ত্রাংশ স্থানীয়ভাবে সরবরাহ করার সক্ষমতা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, "এই ধরনের যন্ত্রাংশের ক্যাটাগরিতে স্থানীয় শিল্পকে যদি পর্যাপ্ত সুরক্ষা দেওয়া না হয়, তবে বিদ্যমান উৎপাদকেরা হারিয়ে যাবেন।"

"সরকারকে এটিও মাথায় রাখতে হবে" –জানিয়ে তিনি বলেন, "অসম প্রতিযোগিতায় পড়ে ইতোমধ্যে সোলারের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি-ই হারিয়ে গেছে।"

স্থানীয় হোম এপ্লায়েন্স, কম্পিউটার শিল্পের বিকাশে প্রচেষ্টা

সরকার গত বছরই বেশ কয়েকটি দেশীয় শিল্পের জন্য ২০৩০ সাল পর্যন্ত ভ্যাটের হার ঘোষণা করেছিল। তবে কম্পিউটার ও ল্যাপটপ উৎপাদনের ভ্যাট অব্যাহতি সুবিধা ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে, যা এখন আরও তিন বছরের জন্য বাড়ানো হতে পারে।

একইভাবে, ব্লেন্ডার ও জুসারের মতো গৃহস্থালি সামগ্রী তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ওপর হ্রাসকৃত শুল্ক সুবিধার মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও— এটিও ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল টিবিএস-কে বলেন, "দেশীয় শিল্পের জন্য সরকারের নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আমদানির ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে।"

কর বিশেষজ্ঞরাও আমদানি-বিকল্প শিল্পগুলোর জন্য নীতিগত সহায়তা বজায় রাখার বিষয়টিকে সমর্থন করেছেন।

এসএমএসি অ্যাডভাইজরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ূয়া টিবিএস-কে বলেন, "যেহেতু স্থানীয় শিল্পগুলো ধীরে ধীরে তাদের সক্ষমতা তৈরি করছে, তাই আরও কিছু সময়ের জন্য এই সহায়তা বাড়ানো একটি ইতিবাচক সিদ্ধান্ত।"

তবে তিনি মনে করেন, যে উদ্দেশ্যে সরকার এসব সহায়তা দিচ্ছে তা পূরণ হচ্ছে কিনা, বিশেষত আমদানিই নির্ভরতা কমছে কিনা, এবং কনজ্যুমার বা ভোক্তার কাছে কতটুকু সুবিধা যাচ্ছে— নীতিনির্ধারকদের তা পর্যালোচনা করে দেখা উচিত।" 

Related Topics

টপ নিউজ

বাজেট প্রস্তাবনা / ২০২৬-২৭ অর্থবছর / ইভি / নবায়নযোগ্য জ্বালানি / ইলেকট্রনিক্স / কর ছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির বড় চ্যালেঞ্জ; ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা
  • ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • নেট মিটারিং সম্প্রসারণে এনজিওগুলোকে কাজ করার আহ্বান জ্বালানিমন্ত্রীর
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net