Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2026, 09:35 pm
Last modified: 03 June, 2026, 09:37 pm

Related News

  • সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই
  • ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর
  • কাউকে খুশি করতে নয়, বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই

প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত দেশব্যাপী বাস্তবায়িত হবে।
টিবিএস রিপোর্ট
03 June, 2026, 09:35 pm
Last modified: 03 June, 2026, 09:37 pm
ছবি: পিকেএসএফ

জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ উন্নয়ন ও পুষ্টি খাতে সমন্বিত অগ্রগতি আনতে 'গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন)' প্রকল্প বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে সাবসিডিয়ারি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে পিকেএসএফ-এর পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অর্থ বিভাগের পক্ষে সই করেন যুগ্ম সচিব মোছা. নাজনীন সুলতানা।

এ প্রকল্পে বাংলাদেশ সরকারের মাধ্যমে ৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত দেশব্যাপী বাস্তবায়িত হবে। দারিদ্র্য প্রবণতা, জলবায়ু ঝুঁকি ও কৃষি সম্ভাবনার ভিত্তিতে দেশের কিছু অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ এ প্রকল্পের আওতায় আসবে। এর মধ্যে থাকবে দরিদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুব উদ্যোক্তা, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।

প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতিতে অবদান রাখা, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষির বিস্তার, গ্রামীণ উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্প দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

Related Topics

টপ নিউজ

জলবায়ু / চুক্তি / প্রকল্প / পিকেএসএফ / সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই
  • ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর
  • কাউকে খুশি করতে নয়, বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net