Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ঈদে আসছে না শাকিব খানের ‘অন্তরাত্মা’

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
11 May, 2021, 01:20 pm
Last modified: 11 May, 2021, 04:03 pm

Related News

  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

ঈদে আসছে না শাকিব খানের ‘অন্তরাত্মা’

'অন্তরাত্মা'য় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
হাবিবুল্লাহ সিদ্দিক
11 May, 2021, 01:20 pm
Last modified: 11 May, 2021, 04:03 pm

গত বছর মার্চের শুরুতে মুক্তি পেয়েছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা 'শাহেনশাহ'। এরপর দেশে করোনারভাইরাসের কারনে বন্ধ করে দেওয়া হয় সবকিছু। বন্ধ থাকে সিনেমা-হলও।

মাঝে বৈশাখ, দুই ঈদ চলে গেছে। হলের দরজা খোলোনি। অবশেষে গত বছরের অক্টোবরে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা-হল খোলার অনুমতি এলে মুক্তি পায় বেশ কিছু সিনেমা। তবে সেই তালিকায়  শাকিব খানের কোনো সিনেমা ছিল না। 

অবশ্য শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা প্রস্তুত আছে মুক্তির জন্য। তার মধ্যে 'বিক্ষোভ' নামে একটি সিনেমা শিগগিরই মুক্তির সম্ভাবনা রয়েছে।

যদিও এরমধ্যে শাকিব বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে শুটিং শুরু করেননি।

অবশেষে গত মাসের শুরুতে শাকিব ভক্তদের জন্য এক দারুণ খবর আসে। আসন্ন ঈদ টার্গেট করে গত মাসের শুরু থেকেই শাকিব শুরু করেন নতুন সিনেমার শুটিং। 

'অন্তরাত্মা' নামের ওই ছবি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিটির প্রযোজক সোহানী আলম। বছর কয়েক আগে শাকিব অভিনীত 'সত্তা' সিনেমাটিও তার প্রযোজনায় নির্মিত হয়েছে। 'সত্তা' ও 'অন্তরাত্মা' সিনেমা দুটির গল্পকারও সোহানী।

View this post on Instagram

A post shared by Darshana Banik (@darshanabanik)

'সত্তা'য় শাকিবের বিপরীতে কলকাতার অভিনেত্রী পাওলি দাম অভিনয় করলেও 'অন্তরাত্মা'য় অভিনয় করেছেন কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিক, যিনি সম্প্রতি বলিউডের ইমরান হাশমির সঙ্গে একটি সিনেমা করেছেন, যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর 'ব্যোমকেশ ৬' সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন দর্শনা। এবার সুযোগ পেলেন শাকিব খানের সঙ্গে অভিনয়ের।

এরইমধ্যে 'অন্তরাত্মা'র শুটিং শেষ করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। পুরো শুটিংটা হয়েছে পাবনায়। সেখানকার একটা রিসোর্ট ভাড়া করে টানা প্রায় একমাস চলেছে শুটিং। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করা হয়েছে বলে জানান পরিচালক।

সিনেমাটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, 'এটি প্রেম ও পারিবারিক গল্পের।'

'অন্তরাত্মা'র দৃশ্যে শাকিব ও দর্শনা

সিনেমাটির শুটিং চলাকালে শাকিব খানের জন্মদিন পালন করা হয়। সেই ভিডিও দেখেছেন দর্শকেরা। প্রকাশ পেয়েছে সিনেমার বেশ কয়েকটি ছবিও। ছবিতে সাদা পোশাকে অন্যরকম এক শাকিব খানকে দেখা গেছে।

শাকিব খানের নতুন লুক ভক্তরা বেশ পছন্দ করেছেন। যার ফিডব্যাক দিয়েছেন স্যোশাল মিডিয়ায়। তবে শুটিং করতে গিয়ে শাকিব আহতও হয়েছিলেন। নায়িকার সঙ্গে নাচের দৃশ্য অভিনয় করতে গিয়ে চোখে আঘাত পান তিনি। সেটা খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন অভিনেতা নিজের। 

এরইমধ্যে ঢাকায় ফিরেছেন শাকিব। প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবির অভিনয়ের। সেজন্য অপেক্ষা করতে হবে লকডাউন শেষ হওয়ার।

'অন্তরাত্মা' ছবিটি নিয়ে পরিচালক বলেন, 'আমরা এ বছরের লকডাউনের ঠিক আগে আগে শুটিং শেষ করেছি। এখন ভারতে পোস্ট  প্রডাকশনের কাজ চলছে। ছবিটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় ও সব কাজ সময়মতো শেষ করতে না পারায় এটি ঈদ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।'

তিনি আরও বলেন, 'এই অবস্থায় ছবি মুক্তি দেওয়ার কোনো মানে নেই। এখন মানুষ হলে যাবে না। আমাদের উদ্দেশ্যে ছিল মানুষকে হলে সিনেমাটি দেখানোর। সেটাই যখন হচ্ছে না, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।'

Related Topics

টপ নিউজ

শাকিব খান / ঢালিউড / অন্তরাত্মা / চলচ্চিত্র / ঈদের ছবি / দর্শনা বণিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net