Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2026, 10:10 pm
Last modified: 30 May, 2026, 10:22 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার

ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এবং যুদ্ধের নেতৃত্ব না দিতেন, তবে বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত না। স্বাধীন বাংলাদেশ পাওয়া তখন অত্যন্ত দুরূহ ও কষ্টকর ছিল।’
টিবিএস রিপোর্ট
30 May, 2026, 10:10 pm
Last modified: 30 May, 2026, 10:22 pm
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

ইরাক-ইরান যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে আল কুদস বাহিনী গঠনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, 'ইরাক-ইরান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়ার অসামান্য অবদান রয়েছে। এমনকি তার নেতৃত্বে আল কুদস বাহিনী গড়ে তোলা হয়েছিল এবং তিনি এই কমিটির নেতৃত্ব দিয়েছিলেন।'

শনিবার (৩০ মে) রাতে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার বক্তব্যে জিয়ার দূরদর্শী কূটনীতির কথা তুলে ধরে বলেন, 'দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সংগঠন 'সার্ক' কেবল তার তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তার ফসল। তার নেতৃত্বেই এই সংগঠনটি এই অঞ্চলে যাত্রা শুরু করেছিল।'

প্রতিবেশী দেশের সঙ্গে পানিবণ্টন ও হিস্যা আদায়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের পানির হিস্যা আদায়ের পথ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সৃষ্টি করে দিয়েছিলেন। কিন্তু তার অবর্তমানে পরবর্তী অনেক সরকার সেভাবে উদ্যোগ নিতে পারেনি। জিয়াউর রহমান সবসময় দেশের মানুষের স্বার্থ নিয়ে চিন্তা করতেন।'

স্বাধীনতার ঘোষণা ও রণাঙ্গনে জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রেসিডেন্ট জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এবং যুদ্ধের নেতৃত্ব না দিতেন, তবে বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত না। স্বাধীন বাংলাদেশ পাওয়া তখন অত্যন্ত দুরূহ ও কষ্টকর ছিল।'

তিনি আরও বলেন, 'দেশ স্বাধীন হওয়ার পর বিভক্তি, দুর্নীতি ও দুঃশাসন ছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান এ দেশকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। সংকটকালে জিয়া পরিবারের অবদান ও সাধারণ মানুষের পাশে থাকার ইতিহাস ব্যাখ্যা করে শেষ করা যাবে না।'

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

পানিসম্পদমন্ত্রী / শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি / বিএনপি / শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ৬ মাস অনেক খেয়েছেন, এখন মনে হয় দলটা খেয়ে ফেলবেন: নেতাকর্মীদের বিএনপির এমপি
  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net