Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বার্সা-অ্যাটলেটিকোর ড্রয়ে শিরোপার আশা বাড়ল রিয়ালের 

খেলা

08 May, 2021, 10:55 pm
Last modified: 08 May, 2021, 11:00 pm

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

বার্সা-অ্যাটলেটিকোর ড্রয়ে শিরোপার আশা বাড়ল রিয়ালের 

জিতলে রেসে টিকে থাকা, হার কিংবা ড্রয়ে শিরোপাস্বপ্ন হয়ে উঠবে বিবর্ণ; বার্সেলোনার সমীকরণটা ছিল এমন। পুরো মৌসুমে দারুণ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য জয়ের বিকল্প ছিল না। এমন ম্যাচে লড়াই হলো জমজমাট। কিন্তু কোনো দলই জালের ঠিকানা পেল না।
08 May, 2021, 10:55 pm
Last modified: 08 May, 2021, 11:00 pm
জমজমাট লড়াইয়ে সুয়ারেজ-মেসিদের কেউ-ই জিততে পারেননি। ছবি: রয়টার্স

জিতলে রেসে টিকে থাকা, হার কিংবা ড্রয়ে শিরোপাস্বপ্ন হয়ে উঠবে বিবর্ণ; বার্সেলোনার সমীকরণটা ছিল এমন। পুরো মৌসুমে দারুণ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য জয়ের বিকল্প ছিল না। এমন ম্যাচে লড়াই হলো জমজমাট। কিন্তু কোনো দলই জালের ঠিকানা পেল না। এতে রিয়াল মাদ্রিদের লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হলো।

শনিবার স্থানীয় সময় দুপুরে ক্যাম্প ন্যুয়ে ম্যাচটি শুরু হয়। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৩৫ ম্যাচে ২৩ জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া লিওনেল মেসির দল দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা রিয়াল ৭৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। ৩৫তম ম্যাচে জিতলে বার্সা ও অ্যাটলেটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে রিয়াল। নিজেদের বাকি শেষ কয়েক ম্যাচে জিতলে শিরোপা উঠবে রিয়ালের হাতে।

শেষ দিকে এসে লা লিগার শিরোপার লড়াই জমে উঠেছে। শীর্ষ তিন দলের ম্যাচের পাল্টে যাচ্ছে সমীকরণ। পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ড্রয়ের ফাঁদে আটকে বর্তমান চ্যাস্পিয়নরা সুযোগ কাজে লঅগাতে পারেনি। একইভাবেই বার্সাও দুবার সুযোগ পেয়ে বিবর্ণ থেকে গেছে। আর পুরো মৌসুমে ব্যবধান ধরে রাখা অ্যাটলেটিকো শেষ বেলায় এসে যেন খেই হারিয়ে বসেছে।   

শুরু থেকেই জমজমাট লড়াইয়ের ম্যাচে ১৯তম মিনিটে অ্যাটলেটিকো দারুণ সুযোগ তৈরি করে। পাল্টা আক্রমণে বাম পাশ দিয়ে গিয়ে বল এগিয়ে নিয়ে যান ফেরিয়া কারাসকো। মারিও এরমোসোর ক্রস থেকে ডি-বক্সে বা পায়ের ছোঁয়ায় বল জালে জড়াতে যাচ্ছিলেন আনহেল কোররেয়া। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের দারুণ শট কর্নারের বিনিময়ে ফেরান ক্লেমোঁ লংলে। 

৩৪ তম মিনিটে আরেকটি আক্রমণ অ্যাটলেটিকোর। বাম বাশ থেকে কারাসকো বল বাড়ান। কিন্তু মার্কোস লরেন্তের নেওয়া শট ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। তখনও বিপদমুক্ত হয়নি বার্সার ডি-বক্স। সতীর্থর হেড করে দেওয়া বলে শট নিয়ে দলকে বাঁচান পিকে। ৩৬তম মিনিটে মার্ক আন্দ্রের শট দারুণ দক্ষতায় ফেরান স্টেগান। 

এরপর বার্সার আক্রমণ। এ সময় দেখা মেলে মেসি জাদুর। ৩৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণ নিয়ে কয়েকজনকে কাটিয়ে বাইরে থেকেই শট নেন মেসি। কিন্তু বার্সা অধিনায়কের নেওয়া শটটি গোলবার ঘেষে বেরিয়ে যায়। 

৪৩ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে কারাসকোর দৌড়। ডি-বক্সে ঢুকেও বল নিয়ন্ত্রণে রাখেন তিনি। কিন্তু তার নেওয়া শট ফিরিয়ে দিন পিকে। এদিন কারাসকো ভালোই ভুগিয়েছেন বার্সাকে। সুযোগ পেলেই বাঁ পাশ দিয়ে এক দৌড়ে গিয়ে হাজির হয়েছেন বার্সার রক্ষণে। ৪৫তম মিনিটে ডি বক্সের মধ্য ধেকে শট নেন অ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ফিলিপে। কিন্তু তার নেওয়া গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। 

৬৬তম মিনিটে মেসির অসাধারণ ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জ্যান ও'ব্লাক। তবে এর জন্য তাকে বার্সাকে একটি কর্নার উপহার দিতে হয়। ৮৫তম মিনিটে অ্যাটলেটিকোর ডি-বক্সে ডেম্বেলের হেড উপর দিয়ে বেরিয়ে যায়। ৮৯ মিনিটে মেসিকে ফাউল করলে ফি-কিক পায় বার্সা। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শট বার ঘেষে বেরিয়ে যায়। 

Related Topics

টপ নিউজ

বার্সেলোনা / অ্যাটলেটিকো মাদ্রিদ / লা লিগা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net