Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
‘পাওনাদারের’ টাকা আদায়ে রেস্তোরাঁয় হাজারও তেলাপোকার তাণ্ডব!

অফবিট

টিবিএস ডেস্ক
08 May, 2021, 07:00 pm
Last modified: 08 May, 2021, 07:06 pm

Related News

  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

‘পাওনাদারের’ টাকা আদায়ে রেস্তোরাঁয় হাজারও তেলাপোকার তাণ্ডব!

ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁ মালিক ও স্থানীয় গুন্ডাদের মধ্যে টাকা নিয়ে বিবাদের প্রেক্ষিতে গুন্ডারা তেলাপোকাগুলো এনে ছেড়ে দিয়েছে।
টিবিএস ডেস্ক
08 May, 2021, 07:00 pm
Last modified: 08 May, 2021, 07:06 pm
প্রতীকী অলংকরণটি সংগৃহীত

সম্প্রতি তাইওয়ানের রাজধানী তাইপেই শহরের একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় আতঙ্কিত হয়ে ওঠেন লোকজন। হুট করেই তারা দেখেন, মেঝেতে কিলবিল করছে হাজারও তেলাপোকা। আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে রীতিমতো 'তাণ্ডব' চালাচ্ছে!

জানা যায়, মুখোশধারী দুই ব্যক্তি রেস্তোরাঁ প্রাঙ্গণে ওই তেলাপোকাগুলো ছেড়ে দিয়ে গেছেন।

ঘটনাটি গত মঙ্গলবারের (৪ মে)।  দুজন মুখোশধারী ব্যক্তি এক হাজার তেলাপোকা ভর্তি দুটি বড় ব্যাগ হাতে শহরের জি হাউজ তাইপেই রেস্তোরাঁয় ঢুকেন। তারপর তারা তেলাপোকাগুলোকে দোতলায় রিসিপশন ডেস্কের নিচে ছেড়ে দিয়ে পালিয়ে যান।

এই সেই রেস্তোরাঁ। ছবি: সংগৃহীত

এরপর রেস্তোরাঁর মেঝে, আসবাবপত্র ও দেয়ালে তেলাপোকাগুলো ঘুরে বেড়াতে থাকে। সেসময় অনেক কাস্টমারই খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে হাজারও তেলাপোকা দেখে তারা আতঙ্কিত হয়ে যান। সেই মুহূর্তে তাদের মধ্যে তাইপেই পুলিশ বিভাগের কমিশনার চেন জিয়া-চ্যাং ও নতুন কমিশনার হুয়াং সুং-জেন-সহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হয়, কাজটি পুলিশের ওপর হামলা করার মতলবেই করা। অবশ্য পরে পুলিশি তদন্তে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Roach attack -- police are investigating two men who reportedly released over 1000 cockroaches in a restaurant where the police chiefs of Taipei and New Taipei cities were attending a dinner party last night.

(video source: Taipei police department) pic.twitter.com/r2yMtf4JJD— Amber Wang (@ambermywang) May 4, 2021

বরং এখন ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁ মালিক ও স্থানীয় গুন্ডাদের মধ্যে টাকা নিয়ে বিবাদের প্রেক্ষিতে গুন্ডারাই এহেন অপকর্ম সাধন করেছে!

এই ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মুখোশধারী সেই দুই ব্যক্তি, বাইরে প্রহরারত দুই ব্যক্তি এবং একজন গেটওয়ে ড্রাইভার। তাদের সবাই ব্যাম্বু ইউনিয়নের সদস্য।

ব্যাম্বু ইউনিয়ন একটি সন্ত্রাসী সংগঠন, যারা ওই রেস্তোরাঁ মালিকের কাছে টাকা চেয়েছিল। তাদের দাবি, ওই টাকা চাঁদা নয়, বরং পাওনা তাদের। হুমকি-ধমকিতে কাজ না হওয়ায় তাদের দাবিকৃত সেই 'ঋণের' টাকা উদ্ধার করতে রেস্তোরাঁ মালিকের ব্যবসার ক্ষতি করার এই ফন্দি আঁটে তারা।

Posted by G house Taipei. 鉅星匯國際宴會廳 on Monday, May 3, 2021

অপরাধীরা তাইপেইয়ের একটি অ্যাকুরিয়াম সাপ্লাই থেকে তুর্কেস্তানীয় প্রজাতির ওই তেলাপোকাগুলো কিনে আনে। অ্যাকুরিয়ামের মাছেদের খাদ্য হিসেবে মূলত এগুলো ব্যবহৃত হয়।

এই ঘটনায় জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর দায়ে পুলিশ মূল অপরাধীকে আটক করার তৎপরতা চালাচ্ছে।


  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

তেলাপোকা / তাইওয়ান / রেস্তোরাঁ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net