Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2026, 11:10 am
Last modified: 22 May, 2026, 11:13 am

Related News

  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটা
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, কমিটি দ্রুত অধ্যাদেশ যাচাই-বাছাই করে সুপারিশ চূড়ান্ত করবে। আগামী ৭ জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনেই সংশোধিত বিলটি উত্থাপনের আশা করছে সরকার।
টিবিএস রিপোর্ট
22 May, 2026, 11:10 am
Last modified: 22 May, 2026, 11:13 am
ছবি: সংগৃহীত

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ- ২০২৫ আরও যাচাই-বাছাই করে জাতীয় সংসদে নতুন বিল আকারে উত্থাপনের জন্য গঠিত কমিটি আগামী ২৩ মে প্রথম বৈঠকে বসবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের জারি করা এই অধ্যাদেশ আইনে পরিণত করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করা হয়।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে। ওই কমিটি সুপারিশ করে, রাজস্ব সংক্রান্ত অধ্যাদেশগুলো তাৎক্ষণিকভাবে বিল আকারে সংসদে উত্থাপন না করে আরও যাচাই-বাছাই ও অধিকতর শক্তিশালী করে পরে নতুন বিল হিসেবে উপস্থাপন করা হোক।

ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে অধ্যাদেশটি যাচাই-বাছাই করে আরও বাস্তবসম্মত ও কার্যকর বিল আকারে উত্থাপনের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গত ২৬ এপ্রিল মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, কমিটি দ্রুত অধ্যাদেশ যাচাই-বাছাই করে সুপারিশ চূড়ান্ত করবে। আগামী ৭ জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনেই সংশোধিত বিলটি উত্থাপনের আশা করছে সরকার।

কর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব একই প্রতিষ্ঠানের হাতে থাকায় দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে আপোষকামিতা, অব্যবস্থাপনা ও স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে আসছেন। তাদের মতে, একই প্রতিষ্ঠানের কর নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের দায়িত্ব থাকা উচিত নয়।

এমন প্রেক্ষাপটে করদাতা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশে জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

সে অনুযায়ী ২০২৫ সালের ১২ মে 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' জারি করা হয়। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগে ভাগ করা হয়। এর একটি বিভাগ রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এবং অন্যটি রাজস্ব নীতি প্রণয়নের কাজ করবে।

তবে অধ্যাদেশটি জারির পর এর কিছু কাঠামোগত বিষয়ে আপত্তি তুলে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম পৃথক করার বিরুদ্ধে প্রায় দুই মাসব্যাপী আন্দোলন করেন।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশটি সংশোধন করে 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' জারি করে।

Related Topics

টপ নিউজ

এনবিআর বিভাজন / পর্যালোচনা কমিটি / বৈঠক / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটা
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net