Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 01:10 pm
Last modified: 20 May, 2026, 01:11 pm

Related News

  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল-গ্যাসে সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
  • আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সঠিক ও নির্ভরযোগ্য অডিট রিপোর্টের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
টিবিএস রিপোর্ট
20 May, 2026, 01:10 pm
Last modified: 20 May, 2026, 01:11 pm
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস

জেপি মরগানসহ বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সঠিক ও নির্ভরযোগ্য অডিট রিপোর্টের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, "আমি প্রতিদিনই কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সঙ্গে বৈঠক করছি। তারা বাংলাদেশে আসতে আগ্রহী।"

বুধবার (২০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত 'ট্রাস্টওয়ার্দি ফিন্যান্সিয়াল রিপোর্টিং: হোয়াট রিয়েলি ম্যাটারস' শীর্ষক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, "দেশের অর্থনীতি বিগত বছরগুলোতে অস্থির সময় পার করেছে। ইকোনমিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট—সবকিছুই, বিশেষ করে প্রতিষ্ঠানগুলো প্রায় কাজ না করার পর্যায়ে চলে গিয়েছিল। অনেক প্রতিষ্ঠান প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। ফলে ওয়াচডগ ও নিয়ন্ত্রক সংস্থাগুলোও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি।"

তিনি বলেন, "আমরা এখন একটি ক্রান্তিকালে আছি। আমরা কোথায় যাব, তা নির্ভর করবে প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার ওপর।"

অর্থমন্ত্রী আরও বলেন, "দেশের ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম প্রায় ভেঙে পড়েছে। বিশেষ করে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, ব্যাংক থেকে অর্থ বের করে নেওয়া হয়েছে। ভুল তথ্য দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া হয়েছে।"

তিনি বলেন, "এসব অনিয়মের কারণে মূলধন ঘাটতি তৈরি হয়েছে। বেসরকারি খাত গুরুতর মূলধন সংকটে রয়েছে। ব্যাংক খাতও মূলধন ঘাটতিতে ভুগছে।"

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে তথ্য বিকৃতির কারণে প্রকৃত উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরং যারা বেশি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, তারাই অন্যায্য সুবিধা পেয়েছে।

তিনি বলেন, "আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রত্যাশা অনুযায়ী আসেনি।"

ড. তিতুমীর বলেন, "অডিট ফার্মগুলো কোনো ক্লায়েন্টের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হবে না। আমরা এমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যাতে ছোট-বড় সব বিনিয়োগকারী নিরাপদ বোধ করেন।"

তিনি আরও জানান, ইচ্ছাকৃত ভুল আর্থিক প্রতিবেদন এবং কারসাজিমূলক সম্পদ মূল্যায়নের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে এফআরসিকে আইনের পূর্ণ ক্ষমতা ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিটিএমএর সহসভাপতি আবুল কালাম।

Related Topics

টপ নিউজ

জেপি মরগান / অডিট ফার্ম / অর্থমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল-গ্যাসে সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
  • আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net