Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
রেলপথে ভারত থেকে ৫০,০০০ টন চাল আমদানি করছে সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 May, 2021, 10:10 am
Last modified: 06 May, 2021, 10:13 am

Related News

  • ওএমএসে সরবরাহ ও মজুত ঠিক রাখতে জরুরিভাবে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার
  • ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন
  • বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক ভারতীয় ব্যবসায়ীদের; ভারতে দাম বাড়ল ১৪ শতাংশ পর্যন্ত
  • চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

রেলপথে ভারত থেকে ৫০,০০০ টন চাল আমদানি করছে সরকার

কম খরচে ও দ্রুততম সময়ে চাল আমদানি সম্পন্ন করতে রেলপথ ব্যবহার করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
06 May, 2021, 10:10 am
Last modified: 06 May, 2021, 10:13 am

প্রথমবারের মতো রেলপথে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করছে সরকার। কলকাতা থেকে চালবাহী ট্রেন বাংলাদেশের বেনাপোল, দর্শনা ও রহনপুর স্থলবন্দরে পৌঁছাবে। কম খরচে ও দ্রুততম সময়ে চাল আমদানি সম্পন্ন করতে রেলপথ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই ৫০ হাজার টন চাল আমদানিসহ মোট ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬৭ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাবও রয়েছে।  

শাহিদা আক্তার বলেন, দেশে প্রথমবারের মতো রেলপথে চাল আমদানি হচ্ছে। ভারতের এম / এস শৌভিক এক্সপোর্টস লিমিটেড থেকে প্রায় ১৬৪ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির প্রস্তাব কমিটি অনুমোদন করেছে। ট্রায়াল হিসেবে প্রথমবারের মতো রেলপথে চাল আমদানির অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

তিনি জানান, পেট্রোবাংলার দুটি পৃথক ক্রয় প্রস্তাবে যুক্তরাষ্ট্র থেকে ৬৭.২০ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি অনুমোদন করেছে কমিটি। এতে মোট ব্যয় প্রায় ৬১৬ কোটি টাকা। 

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বেলারুশ থেকে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ১.৮০ লাখ টন এমওপি সার এবং তিউনিসিয়া থেকে ৭২৪ কোটি টাকা ব্যয়ে ১.৫০ লাখ মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯২ কোটি টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শাহিদা আক্তার জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক ১৬০টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার স্থাপন প্রকল্পের পূর্ত কাজ, যন্ত্রপাতি/সরঞ্জামাদি ও সেবা কার্যক্রম কোরিয়ার তাইহান কনসোর্টিয়ামের কাছ  থেকে ৪৬০ কোটি ৫ হাজার ৭৬৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। 

এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক 'সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)' প্রকল্পের আওতায় ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোকেশনাল শিক্ষা সরঞ্জাম বিতরণের জন্য ৭৪ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। 
 
 

Related Topics

টপ নিউজ

চাল আমদানি / ভারত থেকে আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ওএমএসে সরবরাহ ও মজুত ঠিক রাখতে জরুরিভাবে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার
  • ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন
  • বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক ভারতীয় ব্যবসায়ীদের; ভারতে দাম বাড়ল ১৪ শতাংশ পর্যন্ত
  • চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net