Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
হরমুজ এড়িয়ে তেল রপ্তানি দ্বিগুণ করতে পাইপলাইন নির্মাণ করছে আরব আমিরাত

আন্তর্জাতিক

মিডল ইস্ট আই
16 May, 2026, 09:00 am
Last modified: 16 May, 2026, 09:01 am

Related News

  • বিশ্বজুড়ে হরমুজ সংকটের ধাক্কা, নজর এবার আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথে
  • আলোচনা ব্যর্থ হওয়ার উপক্রম, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষতির হুঁশিয়ারি ইরানের
  • পারস্য উপসাগরের সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?
  • ইরানে এসে হোঁচট খেল ট্রাম্পের ‘ঝুঁকিপূর্ণ ভূ-রাজনীতি’
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি দ্বিগুণ করতে পাইপলাইন নির্মাণ করছে আরব আমিরাত

এই অতিরিক্ত পাইপলাইনটি নির্মাণ শেষ হলে সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালি ব্যবহার না করেই কার্যত তাদের যুদ্ধের আগের পুরো সক্ষমতা অনুযায়ী তেল রপ্তানি করতে পারবে।
মিডল ইস্ট আই
16 May, 2026, 09:00 am
Last modified: 16 May, 2026, 09:01 am
২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সুপারট্যাংকারের জন্য নির্মিত জেটির উদ্বোধনী অনুষ্ঠানে ফুজাইরাহ তেল টার্মিনালে একটি পাইপলাইনের পাশে দাঁড়িয়ে আছেন শ্রমিকরা। ছবি: করিম সাহিব/এএফপি।

২০২৭ সালের মধ্যে নতুন একটি পাইপলাইন চালুর মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি সক্ষমতা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার (১৫ মে) আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপসাগরের ফুজাইরাহ বন্দর পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটির নির্মাণকাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেন। অ্যাডনক জানিয়েছে, পাইপলাইনটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

বর্তমানে আমিরাতের হাবশান-ফুজাইরা পাইপলাইনের মাধ্যমে দৈনিক ১৮ লাখ ব্যারেল তেল রপ্তানি করা যায়। নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে আমিরাত হরমুজ প্রণালি ব্যবহার না করেই এর দ্বিগুণ পরিমাণ তেল বিশ্ববাজারে পাঠাতে পারবে। ইরান এবং মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বিঘ্নিত হওয়ায় এই বিকল্প পথটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে দেশটি।

উল্লেখ্য, ইরান যুদ্ধের আগে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। তবে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর এবং এই জলপথে চলাচলের ওপর নিজস্ব নিয়ম আরোপ করার পর আমিরাতের তেল রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে গেছে।

এই অতিরিক্ত পাইপলাইনটি নির্মাণ শেষ হলে সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালি ব্যবহার না করেই কার্যত তাদের যুদ্ধের আগের পুরো সক্ষমতা অনুযায়ী তেল রপ্তানি করতে পারবে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটির লক্ষ্য আরও বড়; ২০২৭ সালের মধ্যে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে চায় তারা।

যুদ্ধের শুরুর দিকে ইরান উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানিতে বাধা দিলেও নিজেদের রপ্তানি সচল রেখেছিল। তবে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ওপর পাল্টা নৌ-অবরোধ আরোপ করার পর থেকে তেহরানের তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে।

এমন পরিস্থিতির মধ্যেই চলতি মাসে সৌদি আরবের নেতৃত্বাধীন জ্বালানি জোট 'ওপেক' থেকে ঐতিহাসিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে তারা নিজেদের উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে পূর্ণ স্বাধীনতা পাবে।

তেল উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরবের সঙ্গে আমিরাতের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। রিয়াদ তেলের দাম চড়া রাখতে সরবরাহ সীমিত রাখার পক্ষে থাকলেও, আমিরাত সবসময়ই উৎপাদন বাড়ানোর পক্ষপাতী ছিল। এই সক্ষমতা বাড়াতে দেশটি তাদের অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করেছে।

অবশ্য ভৌগোলিক অবস্থানের কারণে আমিরাতের এই পাইপলাইন অবকাঠামো এখনো ইরানি হামলার ঝুঁকিতে রয়েছে। চলমান যুদ্ধের সময় হাবশানে পাইপলাইনের শুরুতেই একটি গ্যাস শোধনাগারে ইরানি ড্রোন আঘাত হেনেছিল। এমনকি ফুজাইরাহ বন্দরও হামলার শিকার হয়েছে, যার ফলে সেখানে কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।

হরমুজ প্রণালির বিকল্প হিসেবে কেবল আরব আমিরাত নয়, সৌদি আরবও তাদের পাইপলাইন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দেশটি লোহিত সাগরের ইয়ানবু বন্দরের হয়ে প্রতিদিন ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরিওব আমিরাত / হরমুজ প্রণালি / তেল রপ্তানি / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বিশ্বজুড়ে হরমুজ সংকটের ধাক্কা, নজর এবার আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথে
  • আলোচনা ব্যর্থ হওয়ার উপক্রম, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষতির হুঁশিয়ারি ইরানের
  • পারস্য উপসাগরের সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?
  • ইরানে এসে হোঁচট খেল ট্রাম্পের ‘ঝুঁকিপূর্ণ ভূ-রাজনীতি’
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net