Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৩৯.৩৬ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 May, 2026, 02:05 pm
Last modified: 14 May, 2026, 02:04 pm

Related News

  • বিনিয়োগ বাড়াতে সুরক্ষা নীতি পরিহার ও বাস্তবায়নের ঘাটতি দূর করার তাগিদ বিডা প্রধানের
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ২০২৫-এর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে ১৮%
  • উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন
  • ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে নিট এফডিআই বেড়েছে ২০০ শতাংশের বেশি

২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৩৯.৩৬ শতাংশ

টিবিএস রিপোর্ট
14 May, 2026, 02:05 pm
Last modified: 14 May, 2026, 02:04 pm
প্রতীকী ছবি: জেমিনাই এআই

২০২৫ সালে বাংলাদেশে নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ৩৯.৩৬ শতাংশ বেড়েছে। এর ফলে নিট এফডিআই প্রবাহ ২০২৪ সালের ১.২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আজ (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে পুনর্বিনিয়োগকৃত আয় ও আন্তঃকোম্পানি ঋণ বৃদ্ধি পাওয়া। এটি নির্দেশ করে যে বাংলাদেশে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ধারা অব্যাহত রেখেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে পুনর্বিনিয়োগকৃত আয় আগের বছরের ১০৩.৭৯ মিলিয়ন ডলার থেকে ৩১৮.২৫ শতাংশ বেড়েছে ৪৩৪.১০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তঃকোম্পানি ঋণ আগের বছরের ৬২১.৯৬ মিলিয়ন ডলার থেকে ২৫.৬৮ শতাংশ বেড়ে ৭৮১.৬৮ মিলিয়ন ডলার হয়েছে।

বিডার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বব্যাপী নতুন বিনিয়োগের বৈরী পরিবেশ এবং ২০২৫ সালে গ্রিনফিল্ড প্রকল্পের ঘোষণা ১৬ শতাংশ হ্রাস পাওয়া সত্ত্বেও ইকুইটি মূলধনের পরিমাণ প্রায় স্থিতিশীল ছিল। ইকুইটি মূলধন ২০২৪ সালের ৫৪৪.৬৪ মিলিয়ন ডলার থেকে ১.৮৪ শতাংশ বেড়ে ৫৫৪.৬৪ মিলিয়ন ডলার হয়েছে।

বিডা আরও জানায়, গত ২৮ এপ্রিল জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রকাশিত এক প্রতিবেদনে ২০২৫ সালে বাংলাদেশের এফডিআইয়ের এই সাফল্যকে মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার চাপ, বৈশ্বিক ধাক্কা ও অভ্যন্তরীণ অনিশ্চয়তায় ভরা কয়েক বছর পার করার পর ২০২৫ সালে এফডিআই বেড়ে ১.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই ঘুরে দাঁড়ানো এটাই প্রমাণ করে যে, 'প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছেন'।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, 'আমরা আমাদের সমালোচকদের স্বাগত জানাই। গঠনমূলক সমালোচনা আমাদের সতর্ক থাকতে এবং আরও ভালো কাজ করতে সাহায্য করে। বিশ্বব্যাপী ২০২৫ সালে গ্রিনফিল্ড প্রকল্পের ঘোষণা কমেছে এবং উন্নয়নশীল অর্থনীতিগুলো এই চাপ আরও তীব্রভাবে অনুভব করেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের নিট এফডিআই ৩৯.৩৬ শতাংশ বৃদ্ধি পাওয়া একটি আশাব্যঞ্জক সংকেত।'

তিনি আরও বলেন, 'বিনিয়োগের প্রকৃত পরিমাণ এখনও আমাদের সম্ভাবনার চেয়ে কম। তবে এর ইতিবাচক গতিধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটি রূপান্তর-পরবর্তী বছরে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকায় আমরা এই সময়টিকে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে ব্যবহার করছি, যাতে পরিস্থিতির উন্নতি হলে বড় ধরনের পুঁজি আকর্ষণের প্রতিযোগিতায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।'

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মকানুন সহজীকরণ ও বিনিয়োগের পরিবেশ সংস্কারের মাধ্যমে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নত করতে সরকারের চলমান প্রচেষ্টা বিনিয়োগকারীদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশে নতুন বিনিয়োগ করা, ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ করা আরও সহজ হবে।

এতে আরও বলা হয়, দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) যৌথভাবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই কর্মপরিকল্পনায় অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগের সুযোগ-সুবিধা সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

এফডিআই / নিট এফডিআই / এফডিআই প্রবাহ / বৈদেশিক বিনিয়োগ / প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ / প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • বিনিয়োগ বাড়াতে সুরক্ষা নীতি পরিহার ও বাস্তবায়নের ঘাটতি দূর করার তাগিদ বিডা প্রধানের
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ২০২৫-এর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে ১৮%
  • উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন
  • ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে নিট এফডিআই বেড়েছে ২০০ শতাংশের বেশি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net