Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2026, 06:30 pm
Last modified: 13 May, 2026, 06:37 pm

Related News

  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরও একটি রিট খারিজ
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ

মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের

আদালত রায়ে জনসমাগম স্থলে অর্থাৎ 'স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত পাড়া'সহ বিভিন্ন জায়গায় যাতে এ ধরনের টাওয়ার স্থাপন করা না হয় গাইডলাইনে তা অন্তর্ভুক্ত করার কথা বলেন। 
টিবিএস রিপোর্ট
13 May, 2026, 06:30 pm
Last modified: 13 May, 2026, 06:37 pm
ফাইল ছবি: বাসস

মুঠোফোন নেটওয়ার্কিং টাওয়ারের বিকিরণের মাধ্যমে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সে বিষয়ে বুয়েটের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (১৩ মে) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, শুনানি শেষে আদালত বুয়েটের অধ্যাপক কামরুল হাসানের রিপোর্ট অনুসারে বাংলাদেশে স্থাপিত মোবাইল টাওয়ারের বিকিরণ থেকে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি আছে তা নির্ণয়ের জন্য তার প্রস্তাবিত মত অনুসারে বিটিআরসিকে একটি প্রজেক্টের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন তৈরি করতে বলেছেন। এই প্রতিবেদন আদালতে আগামী ৬ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন। 

একই সাথে আদালত রায়ের অন্যান্য নির্দেশনা ও পরামর্শ, বিশেষ করে পাবলিক প্লেসে অর্থাৎ 'স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত' প্রমুখ স্থানে টাওয়ার স্থাপন না করার বিধান গাইডলাইনে অন্তর্ভুক্ত করার আদালতের মতামত অনুসারে ব্যবস্থা গ্রহণ করেও আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। 

মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু, পাখি ও গাছপালা ইত্যাদির ক্ষতি হচ্ছে মর্মে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হলে, এ সম্পর্কিত রিপোর্ট সংযোজন করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। 

২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট দীর্ঘ শুনানি শেষে রুল যথাযথ করে রায় দিয়ে বিটিআরসিকে ফিল্ড সার্ভে করে বর্তমান মাত্রা কতটুকু কমানো যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালত রায়ে জনসমাগম স্থলে অর্থাৎ 'স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত পাড়া'সহ বিভিন্ন জায়গায় যাতে এ ধরনের টাওয়ার স্থাপন করা না হয় গাইডলাইনে তা অন্তর্ভুক্ত করার কথা বলেন। 

আদালতের রায়ের পরে বিটিআরসি কর্তৃক একটি কমিটি করে একইভাবে আগের মাত্রা বহাল রাখার প্রতিবেদন দাখিল করে। 

জবাবে এইচআরপিবির পক্ষে উক্ত প্রতিবেদনের বিষয়ে আপত্তি তুলে বলা হয়, পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে উক্ত বিকিরণের মাত্রা ১০ ভাগের এক ভাগ করার যে ব্যবস্থা প্রচলিত আছে সে অনুসারে বাংলাদেশেও মোবাইল টাওয়ার গুলোতে কমানোর আবেদন জানান। 

এ ব্যাপারে বুয়েটের বিশেষজ্ঞদের মতামত শোনার আবেদন জানানো হয়। এরপরে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত এক আদেশে বিশেষজ্ঞ মতামত শুনতে আদেশ দেন। 

আদালতের নির্দেশনা অনুসারে বুয়েটের অধ্যাপক কামরুল হাসান আদালতে এসে বক্তব্য রাখেন এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল একটি লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করেন। যেখানে তিনি মোবাইল টাওয়ার থেকে রেডিয়েশনের মাত্রা কমানোর সুপারিশ করেন, একই সাথে এই ধরনের মাত্রা কী পরিমাণ ক্ষতি করছে সে ব্যাপারে বাংলাদেশে একটি গবেষণার প্রস্তাব করেন।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / বুয়েট / বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরও একটি রিট খারিজ
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net