Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট চরমে, বিশ্বজুড়ে বাড়ছে কয়লার চাহিদা

আন্তর্জাতিক

অয়েল প্রাইস ডট কম
11 May, 2026, 09:45 pm
Last modified: 11 May, 2026, 09:42 pm

Related News

  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
  • ‘মাস্কিটো ফ্লিট’: মার্কিন হামলা সামলে ‘বহাল তবিয়তে’ টিকে আছে ইরানের ‘অন্য’ নৌবাহিনী, ছড়াচ্ছে আতঙ্ক
  • হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন নিয়ম করেছে ইরান, না মানলে হামলা
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট চরমে, বিশ্বজুড়ে বাড়ছে কয়লার চাহিদা

বাজার বিশ্লেষক প্ল্যাটফর্ম কেপলার ধারণা করছে যে খুব দ্রুতই বিশ্বজুড়ে কয়লার এই আমদানি মাসের হিসেবে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে।
অয়েল প্রাইস ডট কম
11 May, 2026, 09:45 pm
Last modified: 11 May, 2026, 09:42 pm
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় মার্চ ও এপ্রিলে বিশ্বজুড়ে কয়লার সরবরাহ এবং আমদানিতে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে।

কয়লার এই বিপুল চাহিদা গত কয়েক সপ্তাহে আরও বেড়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, বাজার বিশ্লেষক প্ল্যাটফর্ম কেপলার ধারণা করছে যে খুব দ্রুতই বিশ্বজুড়ে কয়লার এই আমদানি মাসের হিসেবে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে।

তেল ও গ্যাসের ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে এটিই সম্ভবত সবচেয়ে ভয়াবহ সরবরাহ সংকটের একটি। এই সংকটের জের ধরেই বিশ্বজুড়ে হঠাৎ করে জ্বালানি হিসেবে কয়লার এই আকাশছোঁয়া চাহিদা ফিরে এসেছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেসব দেশ ও অঞ্চল ধারণা করেছিল যে তাদের কয়লার ব্যবহার আর কখনোই বাড়বে না, তারাও এখন উল্টো দলে দলে কয়লা আমদানির দিকে ঝুঁকছে।

উদাহরণস্বরূপ বিশ্বের অন্যতম বড় জাহাজমালিকদের সংগঠন 'বিমকো' গত সপ্তাহে জানিয়েছে যে, আগের বছরের তুলনায় দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে গত মাসে কয়লা সরবরাহ ২৭ শতাংশ বেড়েছে।

মধ্যপ্রাচ্য থেকে গ্যাসের সরবরাহ কমে আসায় বাধ্য হয়েই এখন এশিয়ার আমদানিকারক ও ইউরোপীয় ব্লকের দেশগুলোকে জ্বালানির জন্য কয়লার দিকে ঝুঁকতে হচ্ছে। বর্তমানে এই অঞ্চলে গ্যাসের চালান মূলত আটকে আছে হরমুজ প্রণালিতে।

অন্যদিকে, কাতার সম্পূর্ণভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। কাতার গত ২ মার্চ তাদের সব ধরনের এলএনজির উৎপাদন বন্ধ করে দেয়। এর ঠিক দুই সপ্তাহ পরই, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কেন্দ্র রাস লাফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিমকোর দেওয়া তথ্যানুসারে, 'হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর থেকে পারস্য উপসাগর হয়ে এলএনজির সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই ধাক্কা এতটাই মারাত্মক যে এপ্রিলে বিশ্বজুড়ে সমুদ্রপথে এলএনজি পরিবহন আগের বছরের তুলনায় অন্তত ৮ শতাংশ কমে গেছে।'

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তেল ও গ্যাসের বাজারের এই হঠাৎ চরম সংকটের পর দক্ষিণ কোরিয়া বেশ দ্রুত তাদের পদক্ষেপ নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আপাতত বন্ধ করার কথা ছিল, তার মেয়াদ তারা আরও বাড়িয়ে দেবে।

এদিকে ইউরোপে জ্বালানির আরেক লড়াই শুরু হয়ে গেছে। তারা এলএনজি সংগ্রহের এই দৌড়ে আপাতত এশিয়ার তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ছে। ইউরোপের জন্য পরিস্থিতি আরও কঠিন, কারণ সামনে শীতকাল আসছে আর এই সময়ের মধ্যেই তাদের আগামী শীতের গ্যাসের মজুত দ্রুত নিশ্চিত করতে হবে।

উড ম্যাকেঞ্জি-এর বিশ্লেষকেরা জানিয়েছেন যে, এই অপ্রত্যাশিত সংকট বিশ্বের প্রধান দেশগুলোকে বাধ্য করছে তাদের নিজেদের শক্তি বা জ্বালানি সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে নীতিগত পরিবর্তন আনতে। আর এই কারণেই তারা নতুন করে কয়লার ব্যবহার বাড়াচ্ছে এবং একই সাথে বন্ধ হতে যাওয়া অনেক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকেও সচল রাখার পথে হাঁটছে।

Related Topics

টপ নিউজ

কয়লা / মধ্যপ্রাচ্য / কয়লার ব্যবহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
  • ‘মাস্কিটো ফ্লিট’: মার্কিন হামলা সামলে ‘বহাল তবিয়তে’ টিকে আছে ইরানের ‘অন্য’ নৌবাহিনী, ছড়াচ্ছে আতঙ্ক
  • হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন নিয়ম করেছে ইরান, না মানলে হামলা
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net