Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
‘ক্লিনিং ডে’ শুরু ডিএসসিসিতে, ছয় মাসে ঢাকা বদলে দেওয়ার আশা প্রশাসকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2026, 05:30 pm
Last modified: 09 May, 2026, 05:43 pm

Related News

  • পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল আবাসন নির্মাণ করবে ডিএসসিসি
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক

‘ক্লিনিং ডে’ শুরু ডিএসসিসিতে, ছয় মাসে ঢাকা বদলে দেওয়ার আশা প্রশাসকের

ডিএসসিসির ১০টি অঞ্চলেই একযোগে পরিচালিত হয় পরিচ্ছন্নতা অভিযান। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। 
টিবিএস রিপোর্ট
09 May, 2026, 05:30 pm
Last modified: 09 May, 2026, 05:43 pm
ছবি: ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে আজ শনিবার (৯ মে) একযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে 'ক্লিনিং ডে' উদযাপিত হয়েছে। 

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসকের উদ্যোগে প্রতি মাসের প্রথম শনিবারকে 'ক্লিনিং ডে' হিসেবে ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে আজ ছিল প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে কার্যকর করতে এই কর্মসূচি শুরু করা হয়েছে। 

ডিএসসিসির ১০টি অঞ্চলেই একযোগে পরিচালিত হয় পরিচ্ছন্নতা অভিযান। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। 

বিশেষ এই কর্মসূচিতে ডিএসসিসি এলাকার সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্লট মালিকরাও নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে শামিল হন। 

সকালে ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকায় আধুনিক অন্তর্বর্তীকালীন বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, 'সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই বদলে যাবে ঢাকা শহর। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।' 

প্রশাসক জানান, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এছাড়া সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ প্রতি মাসের প্রথম সপ্তাহে অফিস চলাকালীন যেকোনো একদিন এই কর্মসূচিতে অংশ নেবে। 

তিনি সকল রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। 

এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করারও অনুরোধ জানান প্রশাসক। তিনি বলেন, 'কলাবাগান ও মালিবাগের মতো পর্যায়ক্রমে পুরো শহরের সব সেকেন্ডারি বর্জ্য হস্তান্তর কেন্দ্রকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা হবে।' 

প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ডিএসসিসির 'ক্লিনিং ডে' নাগরিকদের মধ্যে ইতিবাচক সচেতনতা ও উত্তম চর্চার প্রসার ঘটাবে এবং পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ডিএসসিসি / ক্লিনিং ডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল আবাসন নির্মাণ করবে ডিএসসিসি
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net