Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

আন্তর্জাতিক

পল্লব ভট্টাচার্য, দিল্লি
07 May, 2026, 09:20 pm
Last modified: 07 May, 2026, 09:23 pm

Related News

  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নয়াদিল্লিতে সাংবাদিকদের এসব তথ্য জানান। সম্প্রতি ঢাকা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পক্ষ থেকে ‘পুশবাক’ সংক্রান্ত যে মন্তব্যগুলো এসেছে, তার প্রতিক্রিয়ায় তিনি এই বক্তব্য দেন।
পল্লব ভট্টাচার্য, দিল্লি
07 May, 2026, 09:20 pm
Last modified: 07 May, 2026, 09:23 pm
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত 'অবৈধ' অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ঢাকাকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। ভারত চায়, তাদের দেওয়া তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব নিশ্চিত করে দ্রুত ও সুশৃঙ্খল প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে।

বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নয়াদিল্লিতে সাংবাদিকদের এসব তথ্য জানান। সম্প্রতি ঢাকা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পক্ষ থেকে 'পুশবাক' সংক্রান্ত যে মন্তব্যগুলো এসেছে, তার প্রতিক্রিয়ায় তিনি এই বক্তব্য দেন।

রণধীর জয়সোয়াল বলেন, "গত কয়েকদিন ধরে আমরা এই ধরনের মন্তব্য হতে দেখেছি। তবে এই মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল বিষয়ের প্রেক্ষাপটে দেখা উচিত, যার জন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।"

তিনি দাবি করেন, "নাগরিকত্ব যাচাইয়ের জন্য ২,৮৬০টিরও বেশি মামলা বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মধ্যে কিছু মামলা গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।"

জয়সোয়াল আরও বলেন, "আমরা তাদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশি পক্ষকে দিয়েছি যাতে তাদের সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায়। আমরা আশা করি বাংলাদেশ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে যাতে প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে অবৈধ নাগরিকদের প্রত্যাবাসন সহজভাবে সম্পন্ন হতে পারে।"

ভারতের নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে অবস্থান করলে তাকে আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক মেকানিজম ও ব্যবস্থা অনুযায়ী অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছিলেন যে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর লোকজনকে বাংলাদেশে 'পুশ' করা হবে না।

তার আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর যদি 'পুশ-ইন'-এর ঘটনা ঘটে, তবে বাংলাদেশ ব্যবস্থা নেবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলাদেশে থেকে 'অবৈধ' অভিবাসনের ইস্যুটিকে তাদের প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ার করেছিল। তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনুপ্রবেশে সহায়তার অভিযোগ আনলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তা প্রত্যাখ্যান করেছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে। এসব পানিসংশ্লিষ্ট বিষয় আলোচনার জন্য দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট কাঠামো বা স্ট্রাকচার্ড মেকানিজম রয়েছে, যারা নিয়মিত বৈঠক করে থাকে।

Related Topics

টপ নিউজ

দিল্লি / ঢাকা / অভিবাসী / নাগরিকত্ব যাচাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net