Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক

রয়টার্স
06 May, 2026, 08:15 pm
Last modified: 06 May, 2026, 08:15 pm

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

উভয় মূল্য সূচকের ক্ষেত্রেই গত এপ্রিলের মাঝামাঝি সময়ের পর এটিই একদিনে সর্বোচ্চ দরের পতন।
রয়টার্স
06 May, 2026, 08:15 pm
Last modified: 06 May, 2026, 08:15 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ অবসানে একটি প্রাথমিক শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান—পাকিস্তানের একটি সূত্রের এমন খবরের পর আজ বুধবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। ফলে গত দুই সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯.০৮ ডলার বা ৮.৩ শতাংশ কমে ১০০.৭৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে লেনদেনের এক পর্যায়ে তেলের দাম ২২ এপ্রিলের পর প্রথমবারের মতো ১০০ ডলারের নিচে নেমে গিয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) সূচকে ক্রুডের দাম ৯.১২ ডলার বা ৮.৯ শতাংশ কমে ৯৩.১৫ ডলারে নেমেছে।

উভয় মূল্য সূচকের ক্ষেত্রেই গত এপ্রিলের মাঝামাঝি সময়ের পর এটিই একদিনে সর্বোচ্চ দরের পতন। আগের সেশনের লেনদেনেও তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছিল।

ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের (এমওইউ) স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের কাছ থেকে উত্তরের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। আলোচনা সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ এই প্রথম চুক্তির এত কাছাকাছি পৌঁছেছে।

এর আগে ইরান জানিয়েছিল, তারা কেবল একটি 'ন্যায়সঙ্গত এবং ব্যাপকভিত্তিক' চুক্তি গ্রহণ করবে।

গত সোমবার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের বেশ কয়েকটি গানবোট ধ্বংস করেছে। এরপর মার্কিন যুদ্ধজাহাজেও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় ইরান। ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যাওয়ার উপক্রম হয়।

গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে জ্বালানি তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়, তা দামকে উর্ধ্বমুখী করে তুলেছিল। গত সপ্তাহেও ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে কেনাবেচা হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির মজুদে টান পড়েছে। এই অবস্থায় শোধনাগারগুলো উৎপাদন ঘাটতি পূরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) পরিসংখ্যান উদ্ধৃত করে বাজার সংশ্লিষ্টরা মঙ্গলবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে। পাশাপাশি পেট্রল ও ডিস্টিলেট মজুদেও টান পড়েছে।

সূত্রমতে, গত ১ মে সমাপ্ত সপ্তাহে অপরিশোধিত তেলের মজুদ ৮১ লাখ ব্যারেল কমেছে। এছাড়া পেট্রলের মজুদ আগের সপ্তাহের চেয়ে ৬১ লাখ ব্যারেল এবং ডিস্টিলেটের মজুদ ৪৬ লাখ ব্যারেল কমেছে।
মার্কিন জ্বালানি বিভাগের পরিসংখ্যান শাখা ইআইএ থেকে আজ এই সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করার কথা রয়েছে।

 

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / বিশ্ববাজার দর / দরপতন / শান্তিচুক্তি / যুক্তরাষ্ট্র / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net