Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
চলতি বছর ব্রিটেনে প্রতিদিন গড়ে দুটি পাব বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক

বিবিসি
06 May, 2026, 09:25 am
Last modified: 06 May, 2026, 09:31 am

Related News

  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • কিংবদন্তির রবিনহুডকে ‘আশ্রয়’ দেওয়া ১,২০০ বছর বয়সি ওক গাছটি মরে গেছে

চলতি বছর ব্রিটেনে প্রতিদিন গড়ে দুটি পাব বন্ধ হচ্ছে

২০২৫ সালেও ব্রিটেনে ৩৩৬টি পাব বন্ধ হয়ে গিয়েছিল।
বিবিসি
06 May, 2026, 09:25 am
Last modified: 06 May, 2026, 09:31 am
ব্রিটেনের নানটুইচ শহরে অবস্থিত একটি পাব। ছবি: রয়টার্স

ব্রিটেনে প্রতিদিন গড়ে প্রায় দুটি করে পাব বা পানশালা বন্ধ হয়ে যাচ্ছে। ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশনের (বিবিপিএ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসেই ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে ১৬১টি পাব বন্ধ হয়ে গেছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২ হাজার ৪০০ জন।

এর আগে করকাঠামো পরিবর্তনের কারণে অনেক পাব বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছিলেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের সতর্কবার্তার পর চলতি বছরের শুরুতে পাবগুলোর জন্য ব্যবসায়িক কর সহায়তার ঘোষণা দেয় সরকার। গত মাস থেকে পাব এবং মিউজিক ভেন্যুগুলোর জন্য ১৫ শতাংশ কর ছাড় কার্যকর হয়েছে।

তবে বিবিপিএ বলছে, পাব বন্ধের এই সবশেষ পরিসংখ্যান প্রমাণ করে যে এই খাতে দীর্ঘমেয়াদি পরিবর্তন দরকার। আতিথেয়তা (হসপিটালিটি) খাতের করকাঠামো পুরোপুরি ঢেলে সাজানোর দাবিও জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২০২৫ সালেও ব্রিটেনে ৩৩৬টি পাব বন্ধ হয়ে গিয়েছিল।

বিবিপিএর প্রধান নির্বাহী এমা ম্যাকক্লার্কিন বলেন, 'পাবগুলো কিন্তু ভালোই ব্যবসা করছে। কিন্তু অসম করের বোঝা এবং বিপুল খরচের কারণে তাদের কোনো লাভ থাকছে না। চাইলেই কিন্তু এত পাব বন্ধ হওয়াটা ঠেকানো যায়।'

তিনি আরও বলেন, 'আমরা সরকারের সঙ্গে মিলে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে চাই। এর মাধ্যমে এই ব্যবসার খরচ কমবে, একটি ন্যায্য ব্যবস্থা তৈরি হবে এবং শেষ পর্যন্ত মূল্যবান এই খাতটি রক্ষা পাবে।'

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যজুড়েই পাব এবং হসপিটালিটি ভেন্যুগুলো বাড়তি চাপের মুখে পড়েছে। এর পেছনে মূলত শ্রমিকের বাড়তি মজুরি, ব্যবসায়িক কর বৃদ্ধি এবং ভোক্তাদের অভ্যাসের পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।

গ্রেট ব্রিটেনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেবল ওয়েলস অঞ্চলেই পাবের সংখ্যা বেড়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্কটল্যান্ড। সেখানে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সেখানে ৪১টি পাব বন্ধ হয়ে গেছে।

সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ব্রিটেনের পাবগুলোকে সহায়তায় চেষ্টা করছেন। এপ্রিলে ব্যবসায়িক করে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং আগামী দুই বছর এই কর আর বাড়ানো হবে না। এ ছাড়া বিশ্বকাপের সময় পাব খোলা রাখার সময় বাড়ানো এবং ব্যবসা বাড়াতে হসপিটালিটি সাপোর্ট ফান্ড বাড়িয়ে ১০ মিলিয়ন পাউন্ড করার কথাও জানান তিনি।

ওই মুখপাত্র আরও বলেন, 'করপোরেশন ট্যাক্স নির্দিষ্ট করে দেওয়া, খোলা বিয়ারের ক্ষেত্রে অ্যালকোহল শুল্ক কমানো এবং ছয়বার সুদের হার কমানোর মতো উদ্যোগও নেওয়া হয়েছে। এতে ব্রিটেনের প্রতিটি প্রান্তের ব্যবসায়ীরা লাভবান হবেন।'

Related Topics

টপ নিউজ

ব্রিটেন / পাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • কিংবদন্তির রবিনহুডকে ‘আশ্রয়’ দেওয়া ১,২০০ বছর বয়সি ওক গাছটি মরে গেছে

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net