Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2026, 06:30 pm
Last modified: 05 May, 2026, 06:37 pm

Related News

  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  

মন্ত্রী বলেন, ‘আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি, তা হলো স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা তৃণমূলের সবচেয়ে শক্তিশালী একটি ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে সব সময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র সামগ্রিকভাবে শক্তিশালী হবে এবং সাথে সাথে রাষ্ট্র শক্তিশালী হবে।' 
টিবিএস রিপোর্ট
05 May, 2026, 06:30 pm
Last modified: 05 May, 2026, 06:37 pm
ছবি: টিবিএস

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন আয়োজনের প্রচেষ্টার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'আমরা আগেও বলেছি, এখনো আমরা বলছি—আমরা চাই, চেষ্টা করব এক বছরের মধ্যে সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য।' 

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি, তা হলো স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা তৃণমূলের সবচেয়ে শক্তিশালী একটি ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে সব সময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র সামগ্রিকভাবে শক্তিশালী হবে এবং সাথে সাথে রাষ্ট্র শক্তিশালী হবে।' 

সরকারের উন্নয়ন কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা সংসদ সদস্য আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে, তাদের পরামর্শ নিয়ে, স্থানীয় সরকারের অন্যান্য যারা সদস্য রয়েছেন, তাদেরকে নিয়ে সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।' 

জনগণের মালিকানার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল আরও বলেন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই জেলা প্রশাসকদের কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করে। স্থানীয় সরকারকে রাস্তাঘাট, বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক শিক্ষাসহ সকল কাজই যথাযথভাবে জনকল্যাণে বাস্তবায়ন করতে হবে।' 

বিগত সরকারের সমালোচনা ও দুর্নীতির তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, 'গত ১৬ বছর ধরে স্থানীয় সরকারের মূল মূল বিষয়গুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে, সেটা আমরা দেখব এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচিগুলো আছে, সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।' 

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / তারেক রহমান / স্থানীয় সরকার নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net