Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
বিবর্ণ মুস্তাফিজ, রাজস্থানের হার

খেলা

টিবিএস ডেস্ক
29 April, 2021, 08:15 pm
Last modified: 29 April, 2021, 08:17 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের
  • দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

বিবর্ণ মুস্তাফিজ, রাজস্থানের হার

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচা করেছেন মুস্তাফিজ। তার এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।
টিবিএস ডেস্ক
29 April, 2021, 08:15 pm
Last modified: 29 April, 2021, 08:17 pm
মুম্বাইয়ের বিপক্ষে বল হাতে সবচেয়ে খরুচে ছিলেন মুস্তাফিজ। ছবি: আইপিএল

প্রথম দুই ওভারে খরুচ ২৩ রান। মুস্তাফিজুর রহমানকে আর বোলিংয়ে টানলেন না রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ১৭তম ওভারে গিয়ে ভরসা রাখার প্রতিদান দেন বাংলাদেশ পেসার, ৭ রান খরচায় ১ উইকেট। যদিও ম্যাচ ততোক্ষণে মুম্বাই ইন্ডিয়ান্সের মুঠোয় চলে গেছে। 

ইনিংসের ১৯তম ও নিজের শেষ ওভারটি পূর্ণ করা হয়নি মুস্তাফিজের। তার প্রথম ৩ বলেই ৯ রান তুলে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল। ৩.৩ ওভারে ৩৭ রানে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এই ম্যাচে রাজস্থানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচা করেছেন তিনি। তার এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই।

বৃহস্পতিবার দিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুর চার ব্যাটসম্যানের মাঝারি ইনিংসে চার উইকেটে ১৭১ রান তোলে রাজস্থান। জস বাটলার ৪১, ইয়াসাসভি জয়সওয়াল ৩২, সঞ্জু স্যামসন ৪২ ও শিবাম ধুবে ৩৫ রান করেন। 

জবাবে শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ব্যাটিং করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান ম্যাচ সেরা কুইন্টন ডি কক। ৫০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্রুনাল পাণ্ডিয়া ২৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১৬ রান করা কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে দলের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন ডি কক।

চলতি আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজদের দলের। ছয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে দলটি। আট দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে রাজস্থান। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচ দিয়ে জয়ে ফিরলো। ছয় ম্যাচে তিনটিতে জিতে টেবিলের চার নম্বরে রোহিত শর্মারা।  

রাজস্থানের প্রতিটি ম্যাচে সুযোগ পাওয়া মুস্তাফিজ এদিন নিজের প্রথম ওভারে খরচা করেন ১৩ রান। তার এই ওভারে একটি চার ও একটি ছক্কাসহ ১২ রান তোলেন ডি কক, এক রান নেন রোহিত। নিজের দ্বিতীয় ওভারটা তুলনামূলকভাবে ভালো করেন বাংলাদেশ পেসার, খরচা করেন ৮ রান। 

তৃতীয় ওভারটি মন মতোই হয় মুস্তাফিজের। ৭ রান দিয়ে নেন ব্যাট হাতে ঝড় তোলা ক্রুনাল পাণ্ডিয়ার উইকেট। কিন্তু ১৯তম ওভারে ৩ বলেই মুস্তাফিজের খরচা ৯ রান, জয় নিশ্চিত হয়ে যায় মুম্বাইয়ের। এই  ম্যাচে রাজস্থানের বোলারদের মধ্যে সবচেয়ে কিপ্টে বোলিং করেন চেতন সাকারিয়া। বাঁহাতি এই পেসার ৩ ওভারে দেন ১৮ রান। ৩৩ রান খরচায় ক্রিস মরিস নেন ২ উইকেট।

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / রাজস্থান রয়্যালস / মুম্বাই ইন্ডিয়ান্স / আইপিএল ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের
  • দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net