Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 07:35 pm
Last modified: 28 April, 2026, 07:42 pm

Related News

  • এ সংসদ মজলুমদের সংসদ: চিফ হুইপ
  • ‘ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’: জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিন্দা ও প্রতিবাদ
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে সংসদে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী   

মন্ত্রী জানান, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 07:35 pm
Last modified: 28 April, 2026, 07:42 pm
ফাইল ছবি: সংগৃহীত

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত ও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। 

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সামগ্রিক নিরাপত্তা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। তবে, নিরাপত্তা সেবা আরও উন্নত করতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করছে।' 

মন্ত্রী জানান, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। 

নিরাপত্তা কাঠামোর বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, 'কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।' 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করা হচ্ছে। 

নজরদারি ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, 'চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।' 

তিনি আরও যোগ করেন, 'আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং স্ক্যানিং ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো নিষিদ্ধ বস্তু বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে না পারে।' 

মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। 

এছাড়া, বিমানবন্দরে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাগেজ সিস্টেম চালু, ইমিগ্রেশন কাউন্টার বৃদ্ধি, উন্নত স্ক্যানিং মেশিন স্থাপন, জনবল বৃদ্ধি ও পুনর্বিন্যাস এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ শক্তিশালী করা হয়েছে। 

যাত্রীসেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'যাত্রীদের হয়রানি প্রতিরোধে কঠোর নজরদারি চালু করা হয়েছে এবং যাত্রীদের সহায়তার জন্য বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

বিমানবন্দরে নিরাপত্তা / স্বরাষ্ট্রমন্ত্রী / সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • এ সংসদ মজলুমদের সংসদ: চিফ হুইপ
  • ‘ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’: জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিন্দা ও প্রতিবাদ
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে সংসদে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net