Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 04:50 pm
Last modified: 28 April, 2026, 06:13 pm

Related News

  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 
  • সাবমেরিন ও ক্যাবলের নিরাপত্তায় মহেশখালীতে সৌরবিদ্যুৎ কেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ চায় নৌবাহিনী
  • মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা
  • নিম্ন মানের কয়লা পাওয়ার পর জিটুজি পদ্ধতিতে কয়লা সংগ্রহে করতে চায় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?

এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) উপ-মহাব্যবস্থাপক (কমার্শিয়াল) এইচ.এম.নুরুজ্জামান মিয়া বলেন, 'নিয়মিত কয়লার চালান আসছে। এক সপ্তাহে দুটি চালান মাতারবাড়ীতে পৌঁছেছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি পুরোদমে চলছে।'
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 04:50 pm
Last modified: 28 April, 2026, 06:13 pm
মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ প্রকল্প। ফাইল ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর ১,২০০ মেগাওয়াট সক্ষমতার মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এক সপ্তাহে দুটি কয়লার চালান এসেছে। একটি চালানে ৫৭ হাজার ১০০ মেট্রিক টন এবং অপরটিতে ৫৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা রয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ৫৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লার চালানটির খালাস কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দেরর আউটার অ্যাঙ্কোরেজে কয়লার সর্বশেষ চালানটি পৌঁছেছে।

এর আগে,  গত ২৩ এপ্রিল ৫৭ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ এসেছিল, যার খালাস কার্যক্রম গত সোমবার সম্পন্ন হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) উপ-মহাব্যবস্থাপক (কমার্শিয়াল) এইচ.এম.নুরুজ্জামান মিয়া।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'নিয়মিত কয়লার চালান আসছে। এক সপ্তাহে দুটি চালান মাতারবাড়ীতে পৌঁছেছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি পুরোদমে চলছে।'

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ৫৬ হাজার ৬৯৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন শুরু হয় ২০১৪ সালে। মোট ব্যয়ের মধ্যে ৪৭ হাজার ৯৪৫ কোটি টাকা জাইকার ঋণ হিসেবে নেওয়া হয়েছে। 

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাইয়ে এবং অপরটি একই বছরের ডিসেম্বরে চালু হয়।

বর্তমানে এক বছরের চুক্তির আওতায় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৫ লাখ টন কয়লা সরবরাহের চুক্তি পেয়েছে মেঘনা গ্রুপ ও আদিত্য বিরলা গ্রুপ। যার আওতায় আসছে এসব কয়লার চালান। চলতি বছরের জুনে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র / মহেশখালী / কয়লা / মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 
  • সাবমেরিন ও ক্যাবলের নিরাপত্তায় মহেশখালীতে সৌরবিদ্যুৎ কেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ চায় নৌবাহিনী
  • মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা
  • নিম্ন মানের কয়লা পাওয়ার পর জিটুজি পদ্ধতিতে কয়লা সংগ্রহে করতে চায় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net