Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
এবার বেজোসকে এক হাত দেখে নিলেন এলন মাস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 April, 2021, 01:40 pm
Last modified: 28 April, 2021, 01:46 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

এবার বেজোসকে এক হাত দেখে নিলেন এলন মাস্ক

নাম উল্লেখ না করে টুইটে বেজোসকে নিয়ে ব্যঙ্গ করে করেন এলন মাস্ক। সেখানে বেজোসকে অক্ষম বলে খোঁচা দিলেও ব্র্যাকেটে পুনরায় কক্ষপথে যেতে না পারার অক্ষমতার বিষয়টিও আলাদা করে উল্লেখ করেন মাস্ক।
টিবিএস ডেস্ক
28 April, 2021, 01:40 pm
Last modified: 28 April, 2021, 01:46 pm

মার্কিন মহাকাশ সংস্থা নাসার বড় ধরনের একটি চুক্তিকে চ্যালেঞ্জ করার পরই জেফ বেজোসকে এক হাত দেখে নিলেন টেসলা প্রধান এলন মাস্ক। এর মধ্য দিয়ে মহাকাশ নিয়ে বিশ্বের শীর্ষ দুই ধনীর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা আবারও তুঙ্গে উঠেছে। 

২০২৪ সাল নাগাদ চাঁদে নতুন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে নাসা। এই মহাকাশযান নির্মাণ নিয়েই সরকারের সাথে বহুল আকাঙ্খিত চুক্তি করতে প্রতিদ্বন্দ্বিতায় নামেন প্রযুক্তি খাতের দুই শীর্ষ প্রধান। 

জিতে গিয়ে চন্দ্রযান নির্মাণের চুক্তি বাগিয়ে নেন মাস্ক। কিন্তু তাতে খুশি হতে পারেননি বেজোস।

বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন সোমবার যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) কাছে নাসার বিরুদ্ধে শেষ মুহূর্তে চুক্তি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করে। 

তবে, স্পেসএক্সের সিইও মাস্কও চুপচাপ বসে থাকেননি। নাম উল্লেখ না করে টুইটে বেজোসকে নিয়ে ব্যঙ্গ করে করেন তিনি। সেখানে বেজোসকে অক্ষম বলে খোঁচা দিলেও ব্র্যাকেটে পুনরায় কক্ষপথে যেতে না পারার অক্ষমতার বিষয়টিও আলাদা করে উল্লেখ করেন মাস্ক।  

টুইটারে বেশি কিছু খোলাসা না করলেও ২০১৯ সালে টুইটারে বেজোসের চন্দ্রযান উন্মোচনের একটি প্রতিবেদনের স্ক্রিনশটও তুলে ধরেন তিনি। 

মহাকাশ পরিবহনের ক্ষেত্রে স্পেসএক্স এবং ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) থেকে পিছিয়ে আছে ব্লু অরিজিন। ২০২২ সালে শুরু হওয়া যুক্তরাজ্যের নিরাপত্তা বিষয়ক হাজার কোটি টাকার চুক্তি হারায় বেজোসের এই প্রতিষ্ঠান।

মূলত কম খরচে কক্ষপথে গ্রাহকের স্যাটেলাইট প্রেরণই নতুন গৃহীত এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য। খরচ বাঁচাতে রকেটের বিভিন্ন অংশের পুনঃব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে।

এ মাসের শুরুতে নাসা ব্লু অরিজিন এবং প্রতিরক্ষা কন্ট্রাক্টর ডায়নেটিকসকে বাদ দিয়ে স্পেসএক্সের হাতে চন্দ্রযান চুক্তি তুলে দেয়। এই প্রকল্পের মাধ্যমে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা।

  • সূত্র: এনডিটিভি 

Related Topics

টপ নিউজ

নাসা / জেফ বেজোস / এলন মাস্ক / স্পেসএক্স / স্যাটেলাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net