Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা কর্মপদ্ধতি নির্ধারণে কোর কমিটি পুনর্গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2026, 04:40 pm
Last modified: 21 April, 2026, 04:45 pm

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যে সংসদে হট্টগোল
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা কর্মপদ্ধতি নির্ধারণে কোর কমিটি পুনর্গঠন

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে এম ইয়াস্যার আরাফাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 April, 2026, 04:40 pm
Last modified: 21 April, 2026, 04:45 pm
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে কোর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে এম ইয়াস্যার আরাফাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কোর কমিটির সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এসএসএফ মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক, আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, এনটিএমসি মহাপরিচালক, র‌্যাব মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক, এসবি প্রধান, ডিএমপি কমিশনার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের একজন প্রতিনিধি এবং সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) পদমর্যাদার একজন কর্মকর্তা। 

কমিটির কর্মপরিধি-

ক) প্রয়োজন অনুযায়ী এই কমিটি দেশের আইনশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করবে এবং সে অনুযায়ী সরকারকে অবহিতপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

খ) কমিটি জাতীয় ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে।

গ) কমিটি অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে জড়িত বাহ্যিক নিরাপত্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদির মূল্যায়ন করবে।

ঘ) এই কমিটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক সময়ানুযায়ী প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। 

ঙ) কমিটি প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক আদিষ্ট হলে অন্যান্য বিষয়াদির উপর প্রয়োজনীয় সুপারিশমালা প্রদান করবে।

চ) কমিটি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করবে।

কমিটির কার্যপদ্ধতি-

ক) এই কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে পারবে।

খ) সভাপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই কমিটির সভা আহ্বান করতে পারবেন। 

গ) প্রযোজ্য ক্ষেত্রে সভার কার্যবিবরণী, সিদ্ধান্ত ও সুপারিশগুলো লিপিবন্ধ করা হবে এবং তা সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

ঘ) সভাপতি প্রয়োজন অনুযায়ী যে কোনো সদস্য বা তার সংস্থাকে নির্দিষ্ট বিষয়ের উপর কর্মসভার প্রদান করতে পারবেন।

ঙ) কমিটির সকল কর্মসম্পাদনে, আলোচনায় এবং সিদ্ধান্ত গ্রহণে কঠোর গোপনীয়তা রক্ষা করতে হবে এবং তা কখনোই কমিটি বহির্ভূত অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না। শুধু প্রযোজ্য ক্ষেত্রে সভাপতির সম্মতিতে কমিটির সিদ্ধান্ত সীমিত বিতরণ করা যাবে।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / কোর কমিটি পুনর্গঠন / আইনশৃঙ্খলা কর্মপদ্ধতি / সালাহউদ্দিন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যে সংসদে হট্টগোল
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net