Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2026, 09:35 pm
Last modified: 15 April, 2026, 09:40 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে দাবি করেছেন।
টিবিএস রিপোর্ট
15 April, 2026, 09:35 pm
Last modified: 15 April, 2026, 09:40 pm
ছবি: টিবিএস

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে সংঘটিত সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতে ইসলামী মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহমেদসহ দলীয় নেতাকর্মীদের 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' আসামি করার প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই মামলাকে 'মিথ্যা, ভিত্তিহীন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র' হিসেবে দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দিন। তিনি বলেন, "ফিলিপনগরের ওই মর্মান্তিক ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী কিংবা আমাদের কোনো নেতাকর্মীর বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। মুহাম্মদ খাজা আহমেদের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একটি স্বার্থান্বেষী মহল তাঁকে প্রধান আসামি করে মামলা দিয়েছে।"

বেলাল উদ্দিন আরও বলেন, "ঘটনার সময় ঘটনাস্থলে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির উপস্থিতি ছিল বলে এলাকায় জোরালো আলোচনা রয়েছে। বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাই একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা জরুরি।"

জামায়াত নেতারা দাবি করেন, মুহাম্মদ খাজা আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে কাজ করছেন। তাঁর এই বলিষ্ঠ ভূমিকার কারণেই একটি কুচক্রী মহল তাঁকে আইনি ও রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করছে। তাঁরা স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী কখনোই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে নেতারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধী এবং নেপথ্যের উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়, সে দাবিও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / পীর / হত্যা / জামায়াত / সংবাদ সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net