Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক

রয়টার্স
14 April, 2026, 09:15 pm
Last modified: 14 April, 2026, 09:26 pm

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে

বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, তবে প্রতিনিধি দলগুলো শুক্রবার থেকে রবিবারের সময়টি খোলা রেখেছে।
রয়টার্স
14 April, 2026, 09:15 pm
Last modified: 14 April, 2026, 09:26 pm
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা চলতি সপ্তাহেই আবার ইসলামাবাদে ফিরতে পারেন বলে আজ (১৪ এপ্রিল) রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। সপ্তাহান্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।

যুক্তরাষ্ট্রের এই অবরোধে তেহরান থেকে তীব্র প্রতিক্রিয়া এলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকতে পারে—এমন আভাস বিশ্ব তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। আজ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

১৯৭৯ সালের ইরানের ইসলামি বিপ্লবের পর দুই বৈরী দেশের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। গত সপ্তাহান্তে পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এই আলোচনা কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই শেষ হয়। এর ফলে গত দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি—যার মেয়াদ এখনো এক সপ্তাহ বাকি—সেটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুই দেশই চলতি সপ্তাহের শেষের দিকে পুনরায় আলোচনায় ফিরতে পারে। প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে ওয়াশিংটন ও তেহরানকে একটি নতুন প্রস্তাবও দেওয়া হয়েছে।

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, তবে প্রতিনিধি দলগুলো শুক্রবার থেকে রবিবারের সময়টি খোলা রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সোমবার (১৩ এপ্রিল) যোগাযোগ করেছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়—এমন কোনো চুক্তিতে তিনি অনুমোদন দেবেন না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর, ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে নিজস্ব জাহাজ ছাড়া প্রায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। তেহরান ঘোষণা করেছিল, কেবল তাদের নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে।

পাল্টা ব্যবস্থা হিসেবে সোমবার থেকে ইরানি বন্দরে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় তেহরান ওই প্রণালি দিয়ে চলাচলকারী নৌযান এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বন্দরে হামলার হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই অবরোধ আরোপের এক দিন পার হলেও, কোনো জাহাজের বিরুদ্ধে ওয়াশিংটন সরাসরি ব্যবস্থা নিয়েছে—এমন খবর এখনো পাওয়া যায়নি। শিপিং ডেটা অনুযায়ী, অন্তত তিনটি ইরান-সংশ্লিষ্ট ট্যাঙ্কারকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেখা গেছে, যেগুলোর গন্তব্য ইরানি বন্দর ছিল না।
 
Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইরানের বন্দর অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net