Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2026, 09:40 pm
Last modified: 13 April, 2026, 09:51 pm

Related News

  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করেন নবাব সলিমুল্লাহ হল ও তৃতীয় স্থান অর্জন করেন আ ফ ম কামাল উদ্দীন হল।
টিবিএস রিপোর্ট
13 April, 2026, 09:40 pm
Last modified: 13 April, 2026, 09:51 pm
ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'চৈত্র সংক্রান্তি-১৪৩২' উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এই আয়োজন করে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রং পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি আবাসিক হল থেকে দুজন করে মোট ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করেন নবাব সলিমুল্লাহ হল ও তৃতীয় স্থান অর্জন করেন আ ফ ম কামাল উদ্দীন হল। 

বিজয়ীদের পুরস্কার হিসেবে যথাক্রমে রাজহাঁস, মুরগি ও এক জোড়া কবুতর দেওয়া হয়।

ছবি: টিবিএস

শহীদ সালাম-বরকত হলের প্রতিনিধি ও হল সংসদের ক্রীড়া সম্পাদক আল মামুন বলেন, 'আমার সঙ্গে ভেলায় ছিলেন রাসেল ভাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রথমবারের মতো আয়োজিত এই ভেলা বাইচে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।'

আয়োজক জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ বলেন, 'ভেলাগুলো জাকসুর সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় এলাকাতেই তৈরি করা হয়েছে। শিক্ষার্থী ও শ্রমিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন।'

উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান বলেন, 'এ ধরনের আয়োজনের জন্য জাকসুকে ধন্যবাদ। আমরা ভবিষ্যতেও এটি অব্যাহত রাখতে চাই।'

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

চৈত্র সংক্রান্তি / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ভেলা বাইচ / জাকসু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net