Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
শান্তি আলোচনা ভেস্তে যেতেই হরমুজ প্রণালি থেকে ফিরে গেল দুটি বড় তেলের জাহাজ

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
12 April, 2026, 03:00 pm
Last modified: 12 April, 2026, 03:01 pm

Related News

  • বিশ্বের বৃহত্তম হ্রদে আছড়ে পড়ছে ইরান-ইউক্রেন যুদ্ধের আঁচ: নেপথ্যে কী?
  • ইরানের সঙ্গে আমাদের ‘ভালো আলোচনা’ হচ্ছে, তবে আলোচনা ভেস্তে গেলে আবার হামলা শুরু হবে: ট্রাম্প
  • বোমা হামলার চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞাই ইরানের বেশি ক্ষতি করবে—ধারণা মার্কিন কর্মকর্তাদের
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন

শান্তি আলোচনা ভেস্তে যেতেই হরমুজ প্রণালি থেকে ফিরে গেল দুটি বড় তেলের জাহাজ

ব্লুমবার্গ
12 April, 2026, 03:00 pm
Last modified: 12 April, 2026, 03:01 pm

ছবি: এপি

রোববার হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করছিল দুটি খালি সুপারট্যাংকার। কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতেই শেষ মুহূর্তে মুখ ঘুরিয়ে ফিরে যায় জাহাজ দুটি। 

জাহাজের চলাচল ট্র্যাক করা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে ওমান উপসাগর থেকে ওই সংকীর্ণ নৌপথের দিকে এগোতে শুরু করে অপরিশোধিত তেল বহনকারী তিনটি বিশাল জাহাজ। ইরানের সঙ্গে ওই জাহাজগুলোর সরাসরি কোনো সম্পর্ক নেই। 

রোববার সকালে জাহাজ তিনটি ইরানের লারাক দ্বীপের কাছে পৌঁছায়। কিন্তু ওই চেকপয়েন্ট থেকেই ফিরে আসে ইরাকগামী 'অ্যাজিওস ফানৌরিওস ১' ও পাকিস্তানের পতাকাবাহী 'শালামার'। শালামার-এর গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দাস দ্বীপ।

তৃতীয় জাহাজ 'মোম্বাসা বি' অবশ্য সামনের দিকেই এগিয়ে যায়। সেটি লারাক ও কেশম দ্বীপের মাঝখান দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ওই রুটটি ইরানের অনুমোদিত। তবে জাহাজটির নির্দিষ্ট গন্তব্য এখনও স্পষ্ট নয়।

দুটি জাহাজের মাঝপথ থেকে ফিরে আসা এবং তৃতীয়টির সফলভাবে হরমুজ প্রণালি পেরনোর প্রকৃত কারণ এখনও অজানা। কারণ, হরমুজ পেরনোর জন্য ইরাক ও পাকিস্তান—দুই দেশের কাছেই আগে থেকে ইরানের ছাড়পত্র ছিল। 

তবে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যস্থতাকারীদের বৈঠক নিষ্ফলা হওয়ার খবর প্রকাশ্যে আসার ঠিক পরেই জাহাজ দুটি নিজেদের পথ পরিবর্তন করে।

জ্বালানির জোগান অক্ষুণ্ণ রাখতে হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। কিন্তু ছ-সপ্তাহ আগে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকেই এই নৌপথ কার্যত বন্ধ। ফলে বিশ্বে তেল সরবরাহে নজিরবিহীন প্রভাব পড়েছে। শান্তি আলোচনায় এই নৌপথ পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পেলেও তা নিয়ে এখনও মতানৈক্য রয়েছে।

গত কয়েক সপ্তাহে একাধিক জাহাজ এই প্রণালি পেরনোর চেষ্টা করেও মাঝপথ থেকে ফিরে গেছে। এই ঘটনাই প্রমাণ করে, ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি কতটা দ্রুত বদলাচ্ছে এবং ঝুঁকির মাত্রা ঠিক কতটা বেশি। 

মূলত পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার জন্যই বেশির ভাগ জাহাজ চেষ্টা চালাচ্ছিল। তবে নতুন করে পণ্য বোঝাই করার জন্য উপসাগরের ভেতরে খালি ট্যাংকার ঢোকাও সমান জরুরি।

গত মাসের শেষের দিকে চীনের দুটি কনটেইনার জাহাজ শেষ মুহূর্তে মুখ ঘোরালেও পরে সফলভাবেই হরমুজ অতিক্রম করে। অন্যদিকে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ মাঝপথ থেকেই ফিরে যায়।

ফেব্রুয়ারির শেষ দিক থেকেই হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। সেখানে ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোরই দাপট। রোববার তিনটি জাহাজই সফলভাবে প্রণালি পেরোতে পারলে এই জলপথে বাণিজ্যিক চলাচলের ক্ষেত্রে একটি ইতিবাচক প্রবণতা তৈরি হত। শনিবারই অপরিশোধিত তেলভর্তি চীনের দুটি সুপারট্যাংকার এবং গ্রিসের একটি জাহাজ হরমুজ পেরিয়ে উপসাগর থেকে বের হয়েছে।

'অ্যাজিওস ফানৌরিওস ১' জাহাজটির পরিচালন দায়িত্বে রয়েছে গ্রিসের সংস্থা ইস্টার্ন মেডিটেরানিয়ান মেরিটাইম। অন্যদিকে 'শালামার'-এর মালিকানা রয়েছে পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের হাতে। কর্মঘণ্টার পর ইমেইল করায় দুই সংস্থার পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে কোনো সাড়া মেলেনি।

তৃতীয় জাহাজটির সম্প্রতি 'ফ্রন্ট ফোর্থ' থেকে নাম বদল করে রাখা হয় 'মোম্বাসা বি'। বর্তমানে এর মালিকানা রয়েছে 'হাউট ব্রায়ান ৮ এসএ-র হাতে। ওই প্রতিষ্ঠান ও দক্ষিণ কোরিয়াভিত্তিক পরিচালনকারী প্রতিষ্ঠান সিনোকর মেরিটাইম কোং-এর ঠিকানা একই। কর্মঘণ্টার পর যোগাযোগ করায় সিনোকর-এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

হরমুজ / হরমুজ প্রণালি / হরমুজ প্রণালী / ইরান / ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বিশ্বের বৃহত্তম হ্রদে আছড়ে পড়ছে ইরান-ইউক্রেন যুদ্ধের আঁচ: নেপথ্যে কী?
  • ইরানের সঙ্গে আমাদের ‘ভালো আলোচনা’ হচ্ছে, তবে আলোচনা ভেস্তে গেলে আবার হামলা শুরু হবে: ট্রাম্প
  • বোমা হামলার চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞাই ইরানের বেশি ক্ষতি করবে—ধারণা মার্কিন কর্মকর্তাদের
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net