Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
সুইডেন ও আইসল্যান্ডকে ভ্যাকসিন ধার দেবে নরওয়ে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 April, 2021, 01:15 pm
Last modified: 23 April, 2021, 01:18 pm

Related News

  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

সুইডেন ও আইসল্যান্ডকে ভ্যাকসিন ধার দেবে নরওয়ে

মজুদকৃত ভ্যাকসিনের ২ লাখ সুইডেনে যাবে এবং অবশিষ্ট ১৬ হাজার অপেক্ষাকৃত কম জনসংখ্যার দেশ আইসল্যান্ডে। এই ডোজগুলোর মেয়াদ আগামী জুন এবং জুলাইতে  শেষ হবে।
টিবিএস ডেস্ক
23 April, 2021, 01:15 pm
Last modified: 23 April, 2021, 01:18 pm

মজুতে থাকা ২ লাখ ১৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ধার দিতে চলেছে নরওয়ে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিবেশি দেশ সুইডেন ও আইসল্যান্ডের টিকাদান কর্মসূচীকে ত্বরান্বিত করতেই তাদের এ উদ্যোগ। 

গত ১১ মার্চ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে নরওয়ে। কয়েকজন ভ্যাকসিন গ্রহীতার রক্তে জমাট বাঁধা, রক্তক্ষরণ ও মৃত্যুর পর এই পদক্ষেপ নেয়া হয়। 

সুইডেন এবং আইসল্যান্ড ততক্ষণ নরওয়ের কাছ থেকে ভ্যাকসিন ডোজ গ্রহণ করতে পারবে যতক্ষণ পর্যন্ত না অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রয়োগ পুরোপুরি স্থগিতের আদেশ আসে। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বেন্ট হোয়ে এক বিবৃতিতে বলেছেন, "আমাদের প্রয়োজন হলে আমরা আবার এসব ভ্যাকসিন ফিরিয়ে নিতে পারব তাদের কাছ থেকে "।  

নরওয়ে এখন পর্যন্ত দুইবার তাদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান স্থগিত করেছে। আগামী ১০ই মে সরকার কর্তৃক নিযুক্ত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে।

যদি স্থায়ীভাবে নরওয়ের টিকাদান কর্মসূচী  থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, তবে তাদের অর্ডারকৃত  এ ভ্যাকসিনের আসন্ন ডোজগুলো  ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় অন্যান্য দেশে দান করা হতে পারে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

এদিকে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে সমন্বয় করে সুইডেন নির্দিষ্ট বয়সী গোষ্ঠীর জন্য অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার করে চলেছে।  ৬৫ বছরের বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে তারা ঝুঁকি নিচ্ছে না।  

সুইডেনে সংক্রমণের হার এবং হাসপাতালে ভর্তির মাত্রা বাড়ছে, অন্যদিকে নরওয়েতে কোভিড-১৯ আক্রান্তদের সংক্রমণ মাত্রা হ্রাস পেয়েছে। 

হোয়ে জানান, "ভ্যাকসিন পেতে সুইডেন নরওয়েকে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে এবং এখন সে দেশটি সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে"। 

গত বছর সুইডেনের সহযোগিতায় নরওয়ে বহিরাগত হিসেবে ইউরোপীয় ইউনিয়নের করোনাভাইরাসের টিকা ক্রয় কর্মসূচিতে অংশ নিয়েছিল।
 
জানা গেছে, মজুদকৃত ভ্যাকসিনের ২ লাখ সুইডেনে যাবে এবং অবশিষ্ট ১৬ হাজার অপেক্ষাকৃত কম জনসংখ্যার দেশ আইসল্যান্ডে। এই ডোজগুলোর মেয়াদ আগামী জুন এবং জুলাইতে শেষ হবে।

  • সূত্র- রয়টার্স

 
 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন / নরওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net