Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 10:45 pm
Last modified: 09 April, 2026, 11:05 pm

Related News

  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব পাস, মেয়াদ ৩০ দিন  
  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান

বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
টিবিএস রিপোর্ট
09 April, 2026, 10:45 pm
Last modified: 09 April, 2026, 11:05 pm
রেজাউল করিম বাদশা। ফাইল ছবি/সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লায় পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের আল-আমিন তালুকদার পেয়েছেন ৪৯৯ ভোট।

সদর আসেন মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ১০ জন। ১৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবকয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। নির্বাচনে ভোট পড়েছে ৪২.৫৮ শতাংশ। 

আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ থেকে বিপুল ভোটে জয়ী হন। এছাড়া ঢাকা-১৭ আসনেও তিনি জয়লাভ করেন।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে জয়ী হলেও একটির বেশি আসন রাখতে পারেন না। ফলে শপথ নেওয়ার আগে গত ১৬ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন (ইসি) গত ২৪ ফেব্রুয়ারি এই আসনের উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করে। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বগুড়া / উপনির্বাচন / তারেক রহমান / বিএনপি / জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব পাস, মেয়াদ ৩০ দিন  
  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net