Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2026, 07:30 pm
Last modified: 08 April, 2026, 09:09 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা

ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে হাতাহাতি হয়। এর সূত্র ধরেই পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
টিবিএস রিপোর্ট
08 April, 2026, 07:30 pm
Last modified: 08 April, 2026, 09:09 pm
ফাইল ছবি: ইউএনবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনার জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে হাতাহাতি হয়। এর সূত্র ধরেই পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার পর হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বৈঠক হওয়ার কথা থাকলেও সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তাদের উপস্থিতিতেই দায়িত্বরত চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যদের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে বাগবিতণ্ডা ও উত্তেজনা চলে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে চিকিৎসকদের 'সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করার অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান উপস্থিত চিকিৎসকরা। একই সাথে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রদর্শন এবং জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিচারের দাবিও জানান তারা।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিষয়টি সমাধানের লক্ষ্যে রাত ৭টা ৫০ মিনিটে হাসপাতালের মিলনায়তনে এক বৈঠকে বসেন সংশ্লিষ্টরা। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সদস্য সর্বমিত্র চাকমা, আনাস ইবনে মুনির, মেফতাহুল হোসাইন আল মারুফ এবং ইন্টার্ন চিকিৎসকরা।
 
Related Topics

টপ নিউজ

ঢামেক হাসপাতাল / ঢাকা বিশ্ববিদ্যালয / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net