Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2026, 02:20 pm
Last modified: 08 April, 2026, 02:23 pm

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক

সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সায়েদাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা এসব বাস কাউন্টার সড়ক ও ফুটপাত দখল করে যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। জনভোগান্তি কমাতে এবং নগর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
টিবিএস রিপোর্ট
08 April, 2026, 02:20 pm
Last modified: 08 April, 2026, 02:23 pm
ছবি: টিবিএস

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ বুধবার (০৮ এপ্রিল ) বেলা সাড়ে ১২টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম-এর নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় সংশ্লিষ্ট কাউন্টারগুলোকে ৩০ মিনিটের মধ্যে স্থান ও মালামাল খালি করার নির্দেশ দেওয়া হয়।

নোটিশ পাওয়ার পর অনেকে কাউন্টার মালিক দ্রুত কাউন্টার বন্ধ করে তাদের মালামাল সরিয়ে নেন। অভিযান চলাকালে বেশ কিছু অনুমোদনহীন কাউন্টার সিলগালা করে দেওয়া হয় এবং এক্সকেভেটর মেশিন দিয়ে সেগুলোর বিলবোর্ড ভেঙে ফেলা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সায়েদাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা এসব বাস কাউন্টার সড়ক ও ফুটপাত দখল করে যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। জনভোগান্তি কমাতে এবং নগর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ছবি: টিবিএস

তবে এ উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেন কাউন্টের মালিকরা। এসময় হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মাহবুব আলম বলেন, 'নির্ধারিত স্থানে কার্যক্রম পরিচালনা করতে বললে করবো, তবে সেখানে পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। যাত্রীদের জন্য বসার ব্যবস্থা না থাকায় কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে।'

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন বা অন্য কেউ এটা সমাধান করছেন না। 

উচ্ছেদ অভিযানে ব্রিফিংয়ে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, 'আমরা আজ গোলাপবাগ এলাকা থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমাদের এই অভিযানের মূল লক্ষ্য হলো যাত্রী যাতায়াত এবং বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা।'

ছবি: টিবিএস

তিনি বলেন, আমরা চাচ্ছি অনেকটা বিমানবন্দরের আদলে আমাদের বাস টার্মিনালগুলো পরিচালিত হোক, যেখানে যাত্রীরা একটি নির্দিষ্ট জায়গা থেকেই বাসে উঠবেন এবং সেখানেই নামবেন। টিকিট যে কেউ চাইলে অনলাইনে কাটতে পারেন, কিন্তু বাসে ওঠার জন্য তাকে অবশ্যই নির্ধারিত টার্মিনালে আসতে হবে।'

তিনি আরও বলেন, '​এখানে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ কাউন্টারগুলোর বিষয়ে আমরা গত মাসের ২৯ তারিখে একটি নোটিশ দিয়েছিলাম। সেখানে স্পষ্ট করে সাত দিন সময় দেওয়া হয়েছিল, যেন তারা নিজ দায়িত্বে এসব সরিয়ে নেন। যেহেতু তারা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়নি, তাই আজ আমরা এগুলো উচ্ছেদ করছি এবং সিলগালা করে দিচ্ছি।'

আমিনুল ইসলাম বলেন, ​'ছোট-বড় মিলিয়ে প্রায় ২৪০টি অবৈধ কাউন্টার রয়েছে। আমরা চেষ্টা করছি আজকের মধ্যে যতগুলো সম্ভব উচ্ছেদ করার, আর বাকিগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।'

তিনি বলেন, 'এখন থেকে আমাদের বড় বড় টার্মিনাল—যেমন গাবতলী, সায়েদাবাদ বা মহাখালী হবে বাসের মূল কেন্দ্র। বাস সেখান থেকেই ছাড়বে এবং সেখানেই যাত্রা শেষ করবে। জনস্বার্থে এবং শহরের যানজট নিরসনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।'

Related Topics

টপ নিউজ

সায়েদাবাদ / বাস টার্মিনাল / উচ্ছেদ অভিযান / ডিএসসিসি / সিলগালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net