Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে ভাইরাস ছড়াচ্ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2021, 08:10 pm
Last modified: 21 April, 2021, 08:08 pm

Related News

  • হামের সংক্রমণ বাড়ছে, ২৩ দিনে ১৪৯ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ৯৭৪
  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল

করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে ভাইরাস ছড়াচ্ছে

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. রোবেদ আমিন বলেন, “দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস ছড়াচ্ছে।”
টিবিএস রিপোর্ট
21 April, 2021, 08:10 pm
Last modified: 21 April, 2021, 08:08 pm

করোনাভাইরাসের নতুন ধরন ও মিউটেশনের কারণে ভাইরাসটি ছড়াচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, "দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস ছড়াচ্ছে।"

বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

রোবেদ আমিন বলেন, "করোনায় ষাটোর্ধ্বরাই বেশি মৃত্যুবরণ করছে এবং তাদের মধ্যে ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগীরাই বেশি। তবে করোনার নতুন যে ধরন এসেছে, তাতে তরুণরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে। সুতরাং জটিল রোগে আক্রান্ত বা আক্রান্ত নয়, এটা দেখার কোনও সুযোগ নেই। সবাইকেই সচেতন হতে হবে।"

তিনি আরও বলেন, সংক্রমণটা কমতে শুরু করেছে। তবে মৃত্যুটা বাড়ছে, যার কারণ বেপরোয়া চলাচল। দেশে এখন কঠোর লকডাউন চলছে। আশা করছি আগামী দুই সপ্তাহ পরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে যাবে।

সংক্রমণ নিয়ন্ত্রণে দেওয়া 'লকডাউন' চলাকালে কর্মস্থলে যাওয়ার সময় মুভমেন্ট পাস না থাকায় বেশ কয়েকজন চিকিৎসক সড়কে হেনস্থার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ডা. রোবেদ আমিন।

এজন্য মহামারি মোকাবিলায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাধাহীনভাবে রাস্তায় যাতায়াত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন হাসপাতালে  এখনও ১২০০ শয্যা খালি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো হচ্ছে সরকারি হাসপাতালে শয্যা খালি নেই। এ তথ্যটি ভুল। এমআইএসে যোগাযোগ করলেই কোন হাসপাতালে কতটি শয্যা, আইসিইউ ও আইসিইউ সমতুল্য শয্যা খালি আছে জানতে পারবেন  
 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর / করোনার নতুন ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • হামের সংক্রমণ বাড়ছে, ২৩ দিনে ১৪৯ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ৯৭৪
  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net