Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2026, 05:50 pm
Last modified: 06 April, 2026, 05:58 pm

Related News

  • ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জাহাজ
  • জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু
  • সারাদেশে অবৈধ মজুতকৃত ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তাসহ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ চেইনে সৃষ্ট অনিশ্চয়তা এই প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাসকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে।
টিবিএস রিপোর্ট
06 April, 2026, 05:50 pm
Last modified: 06 April, 2026, 05:58 pm
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

জ্বালানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক সরবরাহের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তাসহ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ চেইনে সৃষ্ট অনিশ্চয়তা এই প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাসকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে। জ্বালানির বৈদেশিক উৎস, বিশেষ করে মধ্যপ্রাচ্যভিত্তিক সরবরাহের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকি তৈরি করেছে।'

দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরে আমীর খসরু বলেন, 'বিগত ১৮ বছরের আর্থিক খাতের সীমাহীন লুটপাট ও দুঃশাসন আমাদের জন্য যে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ রেখে গেছে তা মোকাবিলা করে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিই এখন আমাদের প্রধান লক্ষ্য।'

তিনি বলেন, 'গত পাঁচ বছর ধরে বৈশ্বিক অর্থনীতিতে বিরাজমান অস্থিতিশীল অবস্থার কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল সকল দেশের নিম্ন প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার বৃদ্ধিসহ অন্যান্য প্রতিকূলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল যুদ্ধসহ বৈশ্বিক অস্থির পরিস্থিতি আমাদের অর্থনীতির জন্য সামনের দিনগুলোকে আরও কঠিন করে তুলতে পারে।'

বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস সম্পর্কে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, উন্নত অর্থনীতির প্রবৃদ্ধি ২০২৫ সালে সামান্য হ্রাস পেয়ে ১.৭ শতাংশে স্থিতিশীল থাকতে পারে। তবে ২০২৫ সালে উদীয়মান ও উন্নয়নশীল এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশের কাছাকাছি অর্জিত হতে পারে।

মূল্যস্ফীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২২ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৭ শতাংশ। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি ৪.২ শতাংশ এবং ২০২৬ সালে ৩.৮ শতাংশে নেমে আসতে পারে। উন্নত অর্থনীতিতে মূল্যস্ফীতি মধ্যমেয়াদে ২ শতাংশের কাছাকাছি এবং উদীয়মান উন্নয়নশীল এশিয়ার দেশগুলোতে মধ্যমেয়াদে ৩ শতাংশের নিচে থাকতে পারে। বাংলাদেশের আমদানি পণ্যের প্রধান উৎস চীন ও ভারতে মধ্যমেয়াদে মূল্যস্ফীতি যথাক্রমে ২ ও ৪ শতাংশের কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

অর্থমন্ত্রী জানান, কোভিড-১৯ উত্তর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির গতি কমেছে। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে গৃহীত সংকোচনমূলক নীতির ফলে চলতি ২০২৪-২৫ অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধির গতি শ্লথ হয়েছে। তবে বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগ ও কর্মসৃজনসহ অন্যান্য কার্যক্রম অর্থনীতিকে পুনরায় গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাদ্য মজুত ও উৎপাদন বিষয়ে তিনি বলেন, 'খাদ্যশস্য মজুদের পরিমাণ সন্তোষজনক পর্যায়ে রাখা, খাদ্যশস্য আমদানিতে শুল্কছাড় ইত্যাদি কার্যক্রম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। সর্বশেষ প্রকাশিত সেপ্টেম্বর ২০২৫ সালের শিল্প উৎপাদন সূচক পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের উৎপাদন বেড়েছে।'

তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রবাস আয় এবং রপ্তানি আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ সময়ে প্রবাস আয় এবং রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১৫.৯৪ এবং ৫.২৬ শতাংশ।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, 'সেপ্টেম্বর ২০২৫ শেষে সাধারণ মূল্যস্ফীতি (বারো মাসের গড় ভিত্তিতে) দাঁড়িয়েছে ৯.৪৫ শতাংশে। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.৫৮ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৩ শতাংশ।'

তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সংকোচনমূলক মুদ্রানীতি, কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল এবং সহায়ক রাজস্বনীতিসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে চলমান অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে বলে আশা করা হচ্ছে। সার্বিক বিবেচনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ৭.০ শতাংশে নামিয়ে আনার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, মূল্যস্ফীতির চাপ আগামীতে আরও কমে ২০২৬-২৭, ২০২৭-২৮ এবং ২০২৮-২৯ অর্থবছরে যথাক্রমে ৬.০, ৫.৫ ও ৫.০ শতাংশে নেমে আসবে এবং একই সাথে জিডিপি প্রবৃদ্ধির গতি বৃদ্ধি পাবে।

Related Topics

টপ নিউজ

মধ্যপ্রাচ্য / জ্বালানি নিরাপত্তা / জ্বালানি / অর্থনৈতিক প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জাহাজ
  • জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু
  • সারাদেশে অবৈধ মজুতকৃত ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net