Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স

আন্তর্জাতিক

বিবিসি
16 June, 2026, 11:35 am
Last modified: 16 June, 2026, 11:33 am

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ
  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ইরান চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনে তীব্র মতভেদ, তেহরানের প্রতিশ্রুতি রক্ষা নিয়ে সন্দিহান গোয়েন্দা কর্মকর্তারা
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স

বিবিসি
16 June, 2026, 11:35 am
Last modified: 16 June, 2026, 11:33 am
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তিটি শুক্রবারের আগেই প্রকাশ করার সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চুক্তি স্বাক্ষরের ঘোষণার পর এ তথ্য জানিয়েছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া এই সমঝোতা স্মারককে (এমওইউ) ভ্যান্স বর্ণনা করেছেন 'প্রায় দেড় পৃষ্ঠার' একটি 'খুবই সাধারণ' দলিল হিসেবে।

মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও চুক্তির কিছু খুঁটিনাটি সামনে আনতে শুরু করেছেন। তারা জানিয়েছেন, শুক্রবারই খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি—ঠিক যেদিন জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে।

ট্রাম্প যখন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গেছেন, তখনই এই তথ্য সামনে এল। মঙ্গলবার এই সম্মেলনেই ইরান ইস্যুতে একটি বিশেষ অধিবেশন বসবে। তাতে মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা যোগ দেবেন।

সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনার সময় প্রাথমিক চুক্তিটির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, 'অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এটি স্বাক্ষর হয়ে গেছে, চুক্তিতে সই করা হয়েছে।'

মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প, ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তিতে সই করেছেন।

কর্মকর্তারা আরও জানান, চলতি সপ্তাহেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারিগরি আলোচনা শুরু হতে পারে। তবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা আটকে থাকা সম্পদ ছাড় করার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে চুক্তির শর্তগুলো তারা কতটা পালন করে, তার ওপর।

শুক্রবার আনুষ্ঠানিকতার পর 'খুব শিগগিরই' চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে বলে এর আগে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। আর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট শুক্রবারের আগেই তেহরানের সঙ্গে হওয়া চুক্তির বিস্তারিত প্রকাশ করার সিদ্ধান্ত নিতে পারেন।

এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স এই সমঝোতা স্মারককে খুব সাধারণ একটি দলিল হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতের আলোচনার মধ্য দিয়েই চুক্তির বাকি খুঁটিনাটি চূড়ান্ত করা হবে।

ভ্যান্স বলেন, 'বেশ কিছু ইস্যু নিয়ে কারিগরি আলোচনার পর্যায়ে আমাদের অনেক হিসাব-নিকাশ মেলাতে হবে। তবে এই সমঝোতা স্মারক মূলত এমন একটি কাঠামো দাঁড় করিয়েছে, যেখানে ইরান চুক্তির শর্তগুলো পূরণের বিনিময়েই কেবল এর সুফলগুলো ভোগ করার সুযোগ পাবে।'

তিনি আরও বলেন, নথির 'এক নম্বর অনুচ্ছেদে' পরিষ্কার বলা আছে, ইরান 'আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা' রক্ষায় অঙ্গীকারবদ্ধ হবে—অর্থাৎ 'সন্ত্রাসী সংগঠনগুলোতে' অর্থায়ন পুরোপুরি বন্ধ করতে হবে।

'তবে সবচেয়ে বড় কথা হলো, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তাদের একটি যাচাইযোগ্য প্রতিশ্রুতি দিতে হবে,' বলেন তিনি।

ট্রাম্পের সঙ্গে ইরান ইস্যুতে টেবিলে বসতে মুখিয়ে আছে জি-৭ জোটের মিত্ররা, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স। দেশ দুটি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় যৌথ নিরাপত্তা মিশন চালুর পরিকল্পনা করছে।

ট্রাম্প বলেছেন, নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের 'খুব একটা সাহায্যের প্রয়োজন' পড়বে না বলে মনে করেন তিনি। তবে হরমুজে অন্য দেশগুলোর 'এক-দুটি জাহাজ' পাহারায় থাকলে 'মন্দ হবে না' বলেও উল্লেখ করেন তিনি।

চুক্তির ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে আরও ৬০ দিন। এই বাড়তি সময়ে চূড়ান্ত সমঝোতার খুঁটিনাটি নিয়ে আলোচনা চালাবে দুই পক্ষ।

রোববার এই চুক্তির খবর ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের মধ্যে মধ্যস্থতায় বড় ভূমিকা ছিল ইসলামাবাদের। শাহবাজ জানান, এই সমঝোতার আওতায় 'লেবাননসহ সমস্ত ফ্রন্টে তাৎক্ষণিক ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ' হবে।

তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতির কাঠামোর আওতায় লেবানন থাকলেও দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চুক্তির কোনো শর্ত নয়। 

সোমবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা জোনগুলোতে 'যতদিন প্রয়োজন', ততদিন ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে। যেকোনো হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা থাকবে তাদের।

এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, চুক্তি হোক বা না হোক, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা অর্জন করতে দেওয়া হবে না।

এদিকে রোববার ট্রাম্প জানান, তিনি ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে প্রাথমিক চুক্তি সই হওয়ার সাথে সাথেই খুলে দেওয়া হচ্ছে অবরুদ্ধ হরমুজ প্রণালি।

সোমবার সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, 'জাহাজ চলাচল শুরু হয়েছে। তেল বোঝাই করে একের পর এক জাহাজ বেরিয়ে আসছে হরমুজ প্রণালি দিয়ে।'

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সামরিক অভিযান থামার খবর নিশ্চিত করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এই ফ্রেমওয়ার্ক চুক্তিকে ইরানের একচেটিয়া জয় হিসেবেই তুলে ধরছে তেহরানের প্রচারমাধ্যম।

গারিবাবাদি বলেন, এই প্রাথমিক চুক্তিতে পৌঁছাতে কাতারি মধ্যস্থতাকারীরা তেহরানে বসে টানা 'প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক' করেছেন।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, দেশের সশস্ত্র বাহিনী এবং আঞ্চলিক প্রক্সি ও মিত্রদের নিয়ে ইরানিরা আমেরিকা-ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে, তাদের সামনে 'পরাজয় আর আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।'

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকার ওপর তেহরানের 'গভীর অবিশ্বাস' এত সহজে মুছবার নয়। এই চুক্তি আসলে "'ত্তেজনা প্রশমনের প্রাথমিক ধাপ মাত্র'।

চুক্তিকে স্বাগত জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আশা প্রকাশ করেন, এই বোঝাপড়া দ্রুতই 'বাস্তব পদক্ষেপে রূপ নেবে, যা এই অঞ্চলের রক্তক্ষয়ী সহিংসতার বৃত্তে চিরতরে যতি টানবে।'

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সংকটের মূল জটগুলো ছিল—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ পুরোপুরি বন্ধ করার বিষয়ে পশ্চিমাদের অনড় অবস্থান। বিপরীতে ইরান চেয়েছিল তাদের ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা একযোগে প্রত্যাহার এবং তেল বিক্রির আয়ের অবরুদ্ধ বিলিয়ন বিলিয়ন ডলার ছাড় করা।

Related Topics

টপ নিউজ

ইরান / ইরান যুদ্ধ / যুক্তরাষ্ট্র / ট্রাম্প / ইরান-যুক্তরাষ্ট্র / মধ্যপ্রাচ্য / জেডি ভ্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ
  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ইরান চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনে তীব্র মতভেদ, তেহরানের প্রতিশ্রুতি রক্ষা নিয়ে সন্দিহান গোয়েন্দা কর্মকর্তারা
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net