Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2026, 11:05 am
Last modified: 06 April, 2026, 11:08 am

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি

এদিন কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ।
টিবিএস রিপোর্ট
06 April, 2026, 11:05 am
Last modified: 06 April, 2026, 11:08 am
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ আজ সোমবার (৬ এপ্রিল) নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ।

তিনি টিবিএসকে বলেন, "৬ এপ্রিলের বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে। সেদিনই তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজনে পরে তফসিল দেওয়া হতে পারে।"

ইসি সূত্র জানিয়েছে, বৈঠকে ভোটগ্রহণের জন্য ১০ মে ও ১২ মে—এই দুটি সম্ভাব্য তারিখ প্রস্তাব হিসেবে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকাও।

বিদ্যমান আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন সাধারণ আসনে বিজয়ী দলগুলোর আসনসংখ্যার ভিত্তিতে আনুপাতিক হারে বণ্টন করা হয়। এ নির্বাচনে সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। 

অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। তাদের জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে। আর বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আইন অনুযায়ী আনুপাতিক হিসাব করলে বিএনপি প্রায় ৩৬টি, জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্ররা জোট করলে ২টি এবং এনসিপি একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে। তবে ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, "আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটগত অবস্থান চূড়ান্ত করতে হয়। সে হিসাবে ৫ এপ্রিল এ সময়সীমা শেষ হচ্ছে এবং ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।" 

এছাড়া গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। ফলে আগামী ১৪ মে'র মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

সংরক্ষিত নারী আসন / সংসদে নারী প্রতিনিধিত্ব / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net