Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এখন থেকে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2026, 04:20 pm
Last modified: 05 April, 2026, 04:25 pm

Related News

  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার
  • বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?
  • পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে হাইকোর্টে রিট
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এখন থেকে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

টিবিএস রিপোর্ট
05 April, 2026, 04:20 pm
Last modified: 05 April, 2026, 04:25 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

পয়লা বৈশাখে যে শোভাযাত্রা হবে সেটি আর 'আনন্দ' বা 'মঙ্গল' শোভাযাত্রা নামে হবে না। এবার সেটি 'বৈশাখী শোভাযাত্রা' নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শোভাযাত্রার নাম নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'আমি যেটা বলেছি সেটা হলো আনন্দ আর মঙ্গল। যে আনন্দ সেই মঙ্গল। এ নিয়ে বিতর্কটা কেন? কেউ আছে একদম আঁকড়ে ধরেছে যে না 'মঙ্গল'ই হতে হবে, কেউ বলছে 'আনন্দ'ই থাকতে হবে। রবীন্দ্রনাথের গানেও আছে—'আনন্দালোকে মঙ্গলালোকে'। আসলে আনন্দ আর মঙ্গলের অর্থ আগে বুঝতে হবে।'

তিনি আরও বলেন, 'পহেলা বৈশাখে আমাদের দেশের মানুষ ও কৃষক সমাজ আনন্দে ভেসে যায়। এই আনন্দের মধ্যেই আমরা মঙ্গল খুঁজি। আমরা কৃষক সমাজেরই উত্তরসূরি। এই নাম নিয়ে যে বিতর্ক চলছে, আমরা তার অবসান ঘটাতে চাই।'

নিতাই রায় চৌধুরী বলেন, 'আজকের গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমরা এটাকে 'আনন্দ শোভাযাত্রা' বলব না, 'মঙ্গল শোভাযাত্রা'ও বলব না। শোভাযাত্রা হবে যথাযথ মর্যাদার সাথে। সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো, যার যার অঞ্চলের ঢোল, বাদ্য, পোশাক-আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে 'বৈশাখী শোভাযাত্রা'। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ—সবকিছুই আমরা বৈশাখ হাইলাইট করতে চাই।' 

ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টি স্পষ্ট করে মন্ত্রী বলেন, 'ইউনেস্কো 'মঙ্গল শোভাযাত্রা' নামে নির্দিষ্ট কোনো নামকে স্বীকৃতি দেয়নি। তারা স্বীকৃতি দিয়েছে বৈশাখী উৎসব বা নববর্ষের কন্টেন্টের ওপর। নববর্ষ উৎসব, বর্ষবরণ... মানে বাঙালিরা বর্ষবরণ করে, বাঙালিরা নবান্ন উৎসব করে, বাঙালিরা পিঠা উৎসব করে—বাংলাদেশের সংস্কৃতি কি কি, এটা ওরা তুলে ধরেছে। আমাদের সংস্কৃতি কি শোভাযাত্রা শুধু? নানান ব্যাপার তো। অনেক অনুষ্ঠানই হবে।'
 

Related Topics

টপ নিউজ

মঙ্গল শোভাযাত্রা / আনন্দ শোভাযাত্রা / বৈশাখী শোভাযাত্রা / সংস্কৃতি মন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার
  • বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?
  • পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে হাইকোর্টে রিট
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net