Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
বিরোধী দলের কর্মসূচিকে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ বলল বিএনপি

বাংলাদেশ

আকরাম হোসেন
04 April, 2026, 11:55 am
Last modified: 04 April, 2026, 12:05 pm

Related News

  • বিরোধী দলের সদস্যদের শানিত করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত: সড়কমন্ত্রী
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • ঠুনকো বিষয় নিয়ে বিরোধী দলের ওয়াকআউটে আমরা খুব দুঃখ পেয়েছি: চিফ হুইপ
  • বিরোধী দল কথা বলছে, আমরা উত্তর দিচ্ছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য: পানিসম্পদ মন্ত্রী
  • 'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিরোধী দলের কর্মসূচিকে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ বলল বিএনপি

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এই কর্মসূচি দিয়েছে বিরোধী দলগুলো। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আজ (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ ও মিছিল করার কথা রয়েছে।
আকরাম হোসেন
04 April, 2026, 11:55 am
Last modified: 04 April, 2026, 12:05 pm
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের কর্মসূচিকে 'গণতন্ত্রের সৌন্দর্য' হিসেবে উল্লেখ করেছে বিএনপি। দলটি বলেছে, রাজনৈতিক দলগুলোর নিজেদের দাবি নিয়ে রাজপথে নামার অধিকার রয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, বিরোধী দলগুলোর দাবিদাওয়া আদায়ে রাজপথে কর্মসূচি পালন এবং সংসদে সক্রিয় থাকা গণতান্ত্রিক রাজনীতিতে খুবই স্বাভাবিক বিষয়। ফলে এসব কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানান তারা।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এই কর্মসূচি দিয়েছে বিরোধী দলগুলো। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আজ (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ ও মিছিল করার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "জুলাই সনদের পক্ষে সব ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধী দল কর্মসূচি পালন করছে। সংসদেও বিরোধী দল সক্রিয় রয়েছে। তারা নিজেদের বক্তব্য তুলে ধরছে। সংসদের ভেতরে ও বাইরে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। এটি গণতন্ত্রের সৌন্দর্য। এটি নিয়ে বিএনপি তেমন কোনো সমস্যা দেখছে না। তারা তাদের কর্মসূচি পালন করবে, এটি স্বাভাবিক বিষয়।"

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "রাজনৈতিক দলগুলোর দাবি-দাওয়া নিয়ে কর্মসূচি দেওয়া নতুন কোনো বিষয় নয়। দাবি আদায়ে রাজপথের কর্মসূচি গণতান্ত্রিক সংস্কৃতির অংশ।" 

তিনি বলেন, "এসব কর্মসূচি গণতান্ত্রিক রাজনীতির অপরিহার্য বিষয়। এই বিষয়গুলো রাজনীতিতে থাকেই। রাজনৈতিক দলগুলোর এই অধিকারগুলো আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল।"

জামায়াত জোটের কর্মসূচির বিরুদ্ধে বিএনপির কোনো কর্মসূচি নেই বলেও জানান রিজভী। 

তিনি বলেন, "জামায়াতের কর্মসূচির বিরুদ্ধে আমরা কর্মসূচি দিয়ে রাজপথে থাকলে, সেটি তো আওয়ামী লীগের পথ অনুসরণ করা হবে। বিএনপি তা করবে না।"

বৃহস্পতিবার গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, শনিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াত জোট আরও জানায়, তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

জামায়াত সূত্র বলছে, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি ডাকলেও তারা সরাসরি সংঘাতে না গিয়ে ধাপে ধাপে এগোতে চায়।

নেতারা বলছেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার-সংক্রান্ত বিষয়গুলোতে তারা রাজপথ ও সংসদ—উভয় ক্ষেত্রেই সক্রিয় থাকতে চান।

আগামী ৭ এপ্রিল জোটের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে আরও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

হামিদুর রহমান আজাদ জানান, দাবি আদায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে সেমিনার ও সভার আয়োজন করা হবে। এরপরও সরকার জনমত উপেক্ষা করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিরোধী জোট।

হামিদুর রহমান বলেন, "সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংস্কারের প্রতিশ্রুতি অস্বীকার করা হয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী শাসনের পথ তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার সময়ে সাংবিধানিক স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারও একই পথে হাঁটছে, যা ভুল।" 

তিনি বলেন, "সংবিধান সংশোধন নয়, সংস্কার প্রয়োজন। আর তা করতে হলে গণভোট মেনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে।"

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, "বিএনপি সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না। কথার সঙ্গে কাজের মিল না থাকলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে।"

তিনি বলেন, "রাজপথের কর্মসূচি শুধু সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য নয়, জনমত তৈরির জন্যও গুরুত্বপূর্ণ। কারণ বিরোধী দল হিসেবে জনগণের কাছেও আমাদের দায়বদ্ধতা আছে।"

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এর মধ্যে গণভোটের অধ্যাদেশ বাতিলের সুপারিশও রয়েছে। এ অবস্থায় গণভোট প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে বড় ধরনের রাজনৈতিক সংকট ঘনীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

বিরোধী দল / জামায়াত জোট / বিরোধীদলীয় কর্মসূচি / বিক্ষোভ মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • বিরোধী দলের সদস্যদের শানিত করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত: সড়কমন্ত্রী
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • ঠুনকো বিষয় নিয়ে বিরোধী দলের ওয়াকআউটে আমরা খুব দুঃখ পেয়েছি: চিফ হুইপ
  • বিরোধী দল কথা বলছে, আমরা উত্তর দিচ্ছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য: পানিসম্পদ মন্ত্রী
  • 'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net