Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ভারতে ভ্যাকসিনের কাঁচামাল রপ্তানি নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে মন্তব্য করতে নারাজ হোয়াইট হাউজ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 April, 2021, 01:30 pm
Last modified: 20 April, 2021, 01:39 pm

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

ভারতে ভ্যাকসিনের কাঁচামাল রপ্তানি নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে মন্তব্য করতে নারাজ হোয়াইট হাউজ

হোয়াইট হাউজে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, “কোন কোন কাঁচামাল নিয়ে এই জটিলতা? এ বিষয়টি নিয়ে আপনাদের কিছু বলার পরিকল্পনা আছে কি?”
টিবিএস ডেস্ক
20 April, 2021, 01:30 pm
Last modified: 20 April, 2021, 01:39 pm
কোভিড-১৯ ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় কিছু কাঁচামালের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভারতের সেরাম ইনস্টিটিউটের অনুরোধ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়নি হোয়াইট হাউজ। ছবি: এপি

কোভিড-১৯ ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানির নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ব্যাপারে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) প্রশ্নের উত্তর দেয়নি হোয়াইট হাউজ। 

গত সোমবার (১৯ এপ্রিল) সকালে কোভিড-১৯ সম্পর্কিত হোয়াইট হাউজের ব্রিফিংয়ে একবার ও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকির নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও এব্যাপারে প্রশ্ন করা হয়। 

হোয়াইট হাউজের কোভিড রেসপন্স টিমের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, "সেরাম ইনস্টিটিউট বলছে বাইডেন প্রশাসন কোভিড ভ্যাকসিন তৈরির কাঁচামাল রপ্তানিতে বাধা দিচ্ছে। এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার অনুরোধও করেছে সেরাম ইনস্টিটিউট। আমি প্রশ্ন করতে চাই কোন কোন কাঁচামাল নিয়ে এই জটিলতা? এ বিষয়টি নিয়ে আপনাদের কিছু বলার পরিকল্পনা আছে কি?"

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি ও ডা. অ্যান্ডি স্লাভিট দুজনই জানান তাদের কাছে উত্তর নেই।

"আমি জানি না..আমি দুঃখিত। এব্যাপারে পরে কথা বলতে পারি। কিন্তু আপাতত আমার কিছু বলার নেই," বলেন ডা. ফাউসি।

ডা. স্লাভিট বলেন, "বলার অপেক্ষা রাখে না আমরা মহামারির বৈশ্বিক হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কোভ্যাক্সের অর্থায়নে আমরা শীর্ষস্থানীয়, বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ভ্যাকসিন সরবরাহের চুক্তি করেছি। এসকল জটিল বিষয়গুলোকেও গুরূত্বের সঙ্গে দেখছি। আমরা সুনির্দিষ্ট উত্তর নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো," 

হোয়াইট হাউজের নিয়মিত সংবাদ সম্মেলনেও এধরনের প্রশ্ন করা হয়। 

জেন সাকির কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, "ভ্যাকসিন বানানোর কাঁচামালের সংকটে পড়েছে ভারত। দেশটির কর্মকর্তারা এসব কাঁচামালের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। ভারতে কর্মরত আমার সহকর্মীরা জানিয়েছে, সম্প্রতি বাইডেন প্রশাসন ভারতকে জানিয়েছে তাদের অনুরোধ বিবেচনা করা হচ্ছে, যতো দ্রুত সম্ভব এ ব্যাপারে কাজ শুরু হবে। আপনি কি এব্যাপারে আরও বিস্তারিত তথ্য দিতে পারবেন? 

এ প্রশ্নের উত্তরে বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ক্যাথেরিন তাইয়ের বক্তব্যের কথা উল্লেখ করেন তিনি। 

"উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভ্যাকসিন পাওয়ার যে বৈষম্য দেখছি তা একেবারেই অগ্রহণযোগ্য। বিশেষ সময়ে প্রয়োজন অসাধারণ নেতৃত্ব, যোগাযোগ ও সৃজনশীলতা," তার বক্তব্যে বলেন ক্যাথেরিন। 

"কোভিড-১৯ প্রাদুর্ভাব নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে বৈশ্বিক পরিসরে কাজ করছি আমরা। এ বিষয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ আছে আমাদের, তা কোভ্যাক্সে ৪০০ কোটি ডলার অর্থায়নের অঙ্গীকার হোক বা যেসব দেশগুলোর সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন আমরা কীভাবে তাদের সাহায্য করতে পারি সে সম্পর্কিত আলোচনাই হোক,"

"কিন্তু আমাদের প্রধান লক্ষ্য কীভাবে সবচেয়ে কার্যকর পন্থায় মহামারি নিয়ন্ত্রণে আনা যায় তা নির্ধারণ করা। পরবর্তী পদক্ষেপ বা সময়ের হিসেবে এখনই কিছু বলা যাচ্ছে না, কিন্তু বেশ কিছু বিকল্পের মধ্যে কিছু বিষয় বিবেচনায় রাখছি আমরা," বলেন সাকি। 

  • সূত্র: এনডিটিভি 

 

Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউজ / ভ্যাকসিন / কোভিড-১৯ / ভ্যাকসিনের কাঁচামাল / যুক্তরাষ্ট্র / ভারত / সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া / সেরাম / বাইডেন প্রশাসন / মহামারি / জেন সাকি / ডা. অ্যান্থনি ফাউসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net