Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
29 March, 2026, 06:55 pm
Last modified: 29 March, 2026, 07:33 pm

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • জ্বালানির দাম বৃদ্ধির পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক ভাড়া বেড়েছে ৭,০০০–১০,০০০ টাকা

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

তাসমানিয়ার স্টেট প্রিমিয়ার জেরেমি রকলিফ বলেন, ‘তাসমানিয়ানদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। এটি রাজ্যের ইতিহাসে জীবনযাত্রার ব্যয় কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ইন্ডিপেন্ডেন্ট
29 March, 2026, 06:55 pm
Last modified: 29 March, 2026, 07:33 pm
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি

অস্ট্রেলিয়ায় জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তাসমানিয়া ও ভিক্টোরিয়া রাজ্য সরকার এই সপ্তাহ থেকে গণপরিবহন বিনামূল্যে ব্যবহারের সুবিধা চালু করেছে।

তাসমানিয়ার স্টেট প্রিমিয়ার জেরেমি রকলিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ জানিয়েছেন যে, সেখানে বাস ও ফেরিতে এ বছরের ১ জুলাই পর্যন্ত বিনামূল্যে চলাচল করা যাবে। রকলিফ বলেন, 'আগামীকাল (৩০ মার্চ) থেকে তাসমানিয়ান গণপরিবহনে বিনামূল্যে চলাচল করা যাবে। আমরা ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত এটি বিনামূল্যে রাখব।'

তিনি জানান, জীবনযাত্রার ব্যয় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী কেরি ভিনসেন্টের সাথে এক যৌথ বিবৃতিতে প্রিমিয়ার বলেন, 'আমরা জানি জ্বালানির ক্রমবর্ধমান দাম পারিবারিক বাজেটে প্রভাব ফেলছে, আর সেই কারণেই তাসমানিয়ানদের সুরক্ষা দিতে আমরা আবারও জোরালো এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিয়েছি।'

রকলিফ আরও যোগ করেন, 'তাসমানিয়ানদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। এটি রাজ্যের ইতিহাসে জীবনযাত্রার ব্যয় কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাসিন্টা অ্যালানও ঘোষণা করেছেন যে, মঙ্গলবার (৩১ মার্চ) থেকে ১ জুলাই পর্যন্ত রাজ্যে গণপরিবহন বিনামূল্যে থাকবে। তিনি বলেন, 'এটি জীবনযাত্রার ব্যয় মেটাতে সাহায্য করার জন্য একটি সাময়িক ব্যবস্থা—এটি জ্বালানি খরচ চাপ কমাবে এবং অর্থ সাশ্রয়ে সাহায্য করবে।'

তিনি আরও বলেন, 'এটি হয়তো প্রতিটি সমস্যার সমাধান করবে না, তবে ভিক্টোরিয়াকে আরও সাশ্রয়ী করার জন্য আমরা যখন নতুন সমাধান নিয়ে কাজ করছি, তখন ভিক্টোরিয়ানদের তাৎক্ষণিক সাহায্য করার জন্য এটি একটি পদক্ষেপ।'

মধ্যপ্রাচ্যে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-নেতৃত্বাধীন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দীর্ঘস্থায়ী যুদ্ধ খাদ্য, ওষুধ এবং অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।

অস্ট্রেলিয়ায় তাসমানিয়ার পরিবহন মন্ত্রণালয় লক্ষ্য করেছে যে, গত এক সপ্তাহে রাজ্যে গণপরিবহনের ব্যবহার ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিবৃতিতে মিস্টার রকলিফ বলেন, 'সেই কারণেই ৩০ মার্চ থেকে তাসমানিয়ানদের পাবলিক বাস রুটে এক পয়সাও দিতে হবে না, যা বাস ভ্রমণকে সবার জন্য আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে। তাসমানিয়ার প্রতিটি প্রান্তের মানুষ এই জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপ থেকে প্রকৃত সাশ্রয় দেখতে পাবেন।'

রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, 'আপনি কাজে যান, স্কুলে যান, সুপারমার্কেটে যান বা বিনোদনের জন্য—এখন থেকে তাসমানিয়ার বাস নেটওয়ার্ক এবং ফেরিতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।'

এই নতুন প্রকল্পের ফলে যাত্রীদের সপ্তাহে ২০ থেকে ৮৮ অস্ট্রেলিয়ান ডলার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মিস্টার ভিনসেন্ট বলেন, 'একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন কাজের জন্য ডজেস ফেরি থেকে হোবার্টে বাসে যাতায়াত করলে, পূর্ণ ভাড়ার তুলনায় সপ্তাহে ৮৮ ডলার কম খরচ হবে।'

তিনি আরও বলেন, 'আমরা জানি অনেক মানুষ নিজের এলাকা থেকে শহরে আসার জন্য গণপরিবহনের ওপর নির্ভর করে। এখন যেহেতু তাদের এক পয়সাও দিতে হবে না, তাই বিছেনো থেকে হোবার্টে রাউন্ড ট্রিপ করা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পূর্ণ ভাড়ার তুলনায় ৪৮ ডলার বেশি সাশ্রয় করতে পারবেন।'
 

Related Topics

টপ নিউজ

জ্বালানির দাম বৃদ্ধি / অস্ট্রেলিয়া / গণপরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • জ্বালানির দাম বৃদ্ধির পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক ভাড়া বেড়েছে ৭,০০০–১০,০০০ টাকা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net