Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2026, 07:35 pm
Last modified: 27 March, 2026, 08:02 pm

Related News

  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান
  • শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা

তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি

৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, 'পুলিশসহ অনেক লোক মারা গেছে, আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার, যা হবার তাই হবে।'
টিবিএস রিপোর্ট
27 March, 2026, 07:35 pm
Last modified: 27 March, 2026, 08:02 pm
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এট ঠিক না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেন, 'শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না। এতে আমাদের সবার ক্ষতি হয়।'

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আরএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, 'পুলিশসহ অনেক লোক মারা গেছে, আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার, যা হবার তাই হবে।'

আলী হোসেন ফকির বলেন, 'আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা।'

তিনি বলেন, 'তরুণরা মাদক ও ছিনতাই এ জড়িয়ে পড়ছে। পুলিশের অবস্থান হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইন-শৃঙ্খলা পরিস্থিতি  ঠিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরইমধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।'

সংকটের কারণে জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, 'দু-একটা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা একটু বাড়তি দরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তাভাবনা উন্নত করতে হবে।'

তিনি বলেন, 'ঢাকাসহ সব বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।'

জামিনের পর আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি জানান, তদন্তাধীন ব্যাপারে তিনি কোনো কথা বলবেন না। 

Related Topics

টপ নিউজ

আইজিপি / ৫ আগস্ট / পুলিশ হত্যা / আলী হোসেন ফকির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান
  • শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net