Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2026, 06:30 pm
Last modified: 27 March, 2026, 06:37 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার

তিনি বলেন, পার্লামেন্টে একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করতে হবে। জাতিকে সংকটে ফেলে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট
27 March, 2026, 06:30 pm
Last modified: 27 March, 2026, 06:37 pm
ছবি: টিবিএস রিপোর্ট

সংসদের অধিবেশনে 'জুলাই সনদ' নিয়ে আলোচনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর থানা আমীর ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

'জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে আসল আইন ও শক্তি।সংবিধানের মূল চেতনায়ও জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এটিকে উপেক্ষা করা হলে তা জনগণের মতামতের বিরোধী হবে', বলেন তিনি।

তিনি বলেন, 'পার্লামেন্টে একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করতে হবে।' জাতিকে সংকটে ফেলে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি অতীতের স্বৈরাচারী শাসনের সমালোচনা করে বলেন, 'জনগণের দাবিকে দমন করার চেষ্টা থেকেই নতুন আন্দোলনের জন্ম হয়েছে। এমন পরিস্থিতি এড়াতে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।' তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।' 

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, 'বিএনপি আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায়। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে।'

মিয়া গোলাম পরওয়ার বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট হয়েছে জনগণের কাছে তা স্পষ্ট। জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয়া হয়েছে। এরপরও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে কষ্ট চাপা দিয়ে ফলাফল মেনে নিয়েছে জামায়াত। তার মানে এই নয় আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে মেনে নেব।'

তিনি বলেন, 'গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফায়সালা আল্লাহই করবেন।' দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'পাঁচ বছর ভেজাল ধরার ইলম অর্জন করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।'

বিএনপির উদ্দেশ্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, '৫ আগস্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে আর নতুন সঙ্কট যেন তৈরি না হয়। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আপনাদের পাশে থাকব।'

সেক্রেটারি জেনারেল বলেন, 'জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। মানুষের জন্য আইন, আদালত ও সংবিধান। অবিলম্বে জনঅভিপ্রায় অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করতে পদক্ষেপ গ্রহণ করুন।' নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, 'জুলাই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল। কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জুলাই সনদ কী, বাড়ির কাজের মেয়েরাও বোঝে। শুধু বিএনপি বোঝে না।'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। শিক্ষা শিবিরে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম। দারসুল কুরআন পেশ করেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি।  

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net