Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ৩০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
17 April, 2021, 05:55 pm
Last modified: 17 April, 2021, 05:55 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ৩০ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ লাখ ১৫ হাজার ১ জন। এছাড়া এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ কোটি ৬ লাখ ৪৩ হাজার ১৬৫ জনের শরীরে।
টিবিএস ডেস্ক 
17 April, 2021, 05:55 pm
Last modified: 17 April, 2021, 05:55 pm
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পিতাকে কবর দেওয়ার পর ভারতের দিল্লির একটি কবরস্থানে কান্নায় ভেঙে পড়েন এই সন্তান। ছবি: রয়টার্স

২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে দেড় বছরে আক্রান্ত হয়েছে বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল। 

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ লাখ ১৫ হাজার ১ জন। এছাড়া এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ কোটি ৬ লাখ ৪৩ হাজার ১৬৫ জনের শরীরে। 

শনিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
 
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৭১২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৪৫২ জন। এদের মধ্যে ১ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৪৫২ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ১ লাখ ৬ হাজার ৭৬৯ জনের অবস্থা গুরুতর। 

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৭৯ হাজার ৯৫১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৫৭ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৯ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন।

মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরই দক্ষিণ আমেরিকার আরেক দেশ মেক্সিকোর অবস্থান। দেশটিতে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৬৯৩ জনের প্রাণ গেছে। 

এরপর এশিয়ার দেশ ভারতের অবস্থান। দেশটির ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯ জন এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন। 

এছাড়া ইউরোপের দেশ যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া, ফ্রান্স ও জার্মানিতেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাখের ঘর ছাড়িয়েছে।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ৮ হাজার ১১৫ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
 
Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / বিশ্বজুড়ে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net