Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
যে হাটে পণ্যের মতো কেনাবেচা হয় মানুষের শ্রম

বাংলাদেশ

ইউএনবি
29 November, 2019, 11:40 am
Last modified: 29 November, 2019, 11:53 am

Related News

  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী

যে হাটে পণ্যের মতো কেনাবেচা হয় মানুষের শ্রম

মানুষের শ্রম কেনাবেচা এ হাটে সুঠামদেহী কমবয়সী লোকের দাম বেশি, শারীরিকভাবে দুর্বল, রোগা আর বয়স্কদের দাম তুলনামূলকভাবে কম...
ইউএনবি
29 November, 2019, 11:40 am
Last modified: 29 November, 2019, 11:53 am
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে শ্রম বিক্রির জন্য জড়ো হয়েছেন কৃষি শ্রমিকরা। ছবি: ইউএনবি

কুমিল্লা বিভিন্ন হাটবাজারে এখন পণ্যের মতো দরকষাকষি করে কেনাবেচা হচ্ছে মানুষের শ্রম। দেশের বিভিন্ন স্থান থেকে অভাবী মানুষ দলে দলে এ সকল হাট-বাজারে শ্রম বিক্রির জন্য আসেন। এদের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে।

কুমিল্লার হাট বাজারগুলোতে ঘুরে দেখা যায়, এসব হাটে মানুষের শ্রম কেনাবেচা নিয়ে চলে দরকষাকষি করে। দুপক্ষের মধ্যে কেনাবেচা তথা মজুরির ব্যাপারে দফা-রফা হবার পর শেষ হয় বিক্রি পর্ব। শ্রম বিক্রি করা এসব অভাবী মানুষগুলো অবস্থাসম্পন্ন জোতদার, মহাজন, অবস্থা সম্পন্ন কৃষকের সাথে পিছু পিছু তাদের বাড়ি যান। সাথে থাকে নিজের দৈনন্দিন ব্যবহারের কাপড়-চোপড়ের পুটলী, ধান কাটার কাস্তে, কাটা ধান বহনের উপযোগী বাঁশের লাঠি।

মানুষের শ্রম কেনাবেচা এ হাটে সুঠামদেহী কমবয়সী লোকের দাম বেশি, শারীরিকভাবে দুর্বল, রোগা আর বয়স্কদের দাম তুলনামূলকভাবে কম।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, চৌয়ারা বাজার, সূয়াগঞ্জ বাজার, বিজয়পুর বাজার, লালমাই বাজার, বুড়িচং উপজেলা নিমসার বাজার, চান্দিনা  বাজারসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে ধান কাটা মৌসুমে ও ধানের চারা রোপনের মৌসুমে মানুষের শ্রম কেনাবেচা হাট বসে। এ সকল বাজারের মধ্যে পদুয়ার বাজার, শুয়াগঞ্জ বাজার, চৌয়ারা বাজার, নিমসার বাজার, লালমাই বাজার, ইলিয়টগঞ্জ বাজার, দেবিদ্বার বাজার, মুরাদনগর বাজার,  বাঘমারাসহ বিভিন্ন বাজারে মানুষের শ্রম কেনাবেচা জন্য বেশ পরিচিতি লাভ করেছে। ধান কাটা ও ধানের চারা রোপনের মৌসুমে প্রতিদিনই এ সকল বাজারে শ্রম বিক্রির জন্য ভীড় করে শত শত শ্রমজীবী মানুষ। পণ্যের মতো বিক্রি করে তাদের শ্রম।

ধানকাটা ও ধানের চারা রোপনের মৌসুমে এসব শ্রমজীবীদের চাহিদা বেড়ে যায়। এ সময়টায় মজুরী ও বাড়ে সমান তালে। ভরা মৌসুমে প্রতিজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি নির্ধারিত হয় ছয়শ টাকা থেকে সাতশ টাকায়। মৌসুমের কাজ কমে আসলে মজুরি নেমে আসে চারশ থেকে পাঁচশ টাকায়। সাথে থাকে দু’বেলা খাবার ও থাকার জায়গার ব্যবস্থা।

স্থানীয়রা জানায়, বাজারে শ্রম বিক্রি হতে আসা এ সব শ্রমজীবী মানুষগুলো যে দিন নিজের শ্রম বিক্রি করতে পারেন না, সেদিন তাদের রাত কাটে বাজারের কাছাকাছি কোন মসজিদ, মাদ্রাসা কিংবা স্কুল ঘরের বারান্দায়। কখনো আধা পেটে বা কখনো উপোষ করে রাত কেটে যায় তাদের। সকাল হতেই আবার শ্রম বিক্রির আশায় চলে ছোটাছুটি।

এ সকল হাট-বাজারে শ্রম বিক্রি করতে আসা অভাবী মানুষদের বেশিরভাগেরই বাড়ি রংপুর, গাইবান্ধা, নীল ফামারী, ময়মনসিংহ, দিনাজপুর, নেত্রকোণা ও ঠাকুরগাঁওসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে।

পদুয়ার বাজারে কথা হয় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ময়রাবাড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে রহিদুল (২২) এবং একই উপজেলার চিড়িয়াখাল গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শমসের আলীর (২৫) সঙ্গে। নিজদের আর্থিক অবস্থা ভাল না হওয়ার কারণে তারা কাজের আশায় ছুটে এসেছে এ এলাকায়। তাদের অনেকেরই জমি-জমা যা ছিল তা নদীর ভাঙ্গনে চলে গেছে।

বিজয়পুর বাজারে কথা হয় ময়মনসিংহ জেলার ধোবার উপজেলার কাউসার কান্দি গ্রামের শেখ কাশেম আলীর ছেলে শেখ রজ্জব আলী (৩৫) ও সুরুজ আলীর ছেলে রফিকের (৩০) সঙ্গে। এ এলাকায় তারা পাঁচদিন আগে এসেছে। গত কয়েকদিন লালমাই এলাকার এক গৃহস্থের ক্ষেতের ধান কেটেছে। তাদের নিয়োগদাতা ওই  গৃহস্থ দিনে ও রাতে তিন বেলা খেতে দিয়েছে। রাতে শোওয়ার জন্য কাঁথা বালিশ দিয়েছে বলে তারা জানায়। তারা আরও জানায়, নিয়োগদাতা গৃহস্থ ভাল লোক হলে থাকা খাবারের অসুবিধা হয় না। আবার নিয়োগ দাতাদের অনেকেই কাজের মানুষকে মানুষই মনে করেন না।

চৌয়ারা বাজারে কথা হয় নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণ ধরা গ্রামের আজগর আলীর ছেলে দেলোয়ার হোসেনের (৩০) সঙ্গে। কাজের জন্য এ এলাকায় তার আসার কারণ জানতে চাইলে সে জানায়, নিজ এলাকায় তাদের কোন জায়গাজমি নেই। এলাকায় কোন কাজ না থাকালে ছুটে আসেন কুমিল্লায়। কাজ পেয়ে গেলে বেশ কয়েকদিন থাকবেন এখানে। কাজ শেষে সোজা বাড়ি ফিরে যাবেন।

দেশের বিভিন্ন এলাকা থেকে কাজের খোঁজে ছুটে আসা অভাবী মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকায় শ্রম বিক্রি করে তারা যা আয় করবে তা বাড়ি নিয়ে পরিবারের ভরণ-পোষণ ও অন্যান্য কাজে লাগান। কৃষির ভরা মৌসুমে তাদের এলাকায় শ্রমিকের মজুরী খুব কম। তবুও মৌসুমে তারা তাদের এলাকায় কাজ করেন। এলাকায় করার মতো কোন কাজ না থাকলেই তারা বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। আসেন কুমিল্লার বিভিন্ন এলাকায় ধান কাটা ধানের চারা রোপন ও অন্যান্য কাজ করে কিছু রোজগার করে বাড়ি ফিরে যান। এভাবেই কাজের মৌসুমে এদের অনেকেই ছুটে আসেন এ এলাকায় এ রোজগার মৌসুমে হলেও এটা তাদের পরিবারের জন্য কিছুটা হলেও আর্থিক স্বচ্ছলতা এনে দেয়।

Related Topics

টপ নিউজ

শ্রমবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net