Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ছুটি বাড়ানোর জন্য ৩৭ দিনে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স 

অফবিট

টিবিএস ডেস্ক
16 April, 2021, 06:55 pm
Last modified: 16 April, 2021, 06:59 pm

Related News

  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

ছুটি বাড়ানোর জন্য ৩৭ দিনে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স 

ব্যাংকের এক কর্মী একই নারীকে তৃতীয় ও চতুর্থবার বিয়ে করেন এবং ৩৭ দিনের মধ্যেই তাকে ৩ বার ডিভোর্সও দেন
টিবিএস ডেস্ক
16 April, 2021, 06:55 pm
Last modified: 16 April, 2021, 06:59 pm
প্রতীকী ছবি: অলিভিয়া বাউসো/ আনস্প্ল্যাশ

কর্মক্ষেত্র থেকে ছুটি পাওয়ার জন্য অভিনব কৌশল অবলম্বন করেছেন তাইওয়ানের এক ব্যক্তি। ৩৭ দিনে তিনি ৪ বার বিয়ে করেছেন এবং ডিভোর্স দিয়েছেন ৩ বার।   

তাওয়ানের আইন অনুযায়ী একজন ব্যক্তির বিয়ে উপলক্ষে কর্মক্ষেত্র থেকে ৮ দিন ছুটি পাওয়ার অধিকার রয়েছে। তাইওয়ানের অজ্ঞাতনামা সেই ব্যক্তিও গত বছরের ৬ এপ্রিল নিজের বিয়ের জন্য অফিস থেকে একই পরিমাণ ছুটি পেয়েছিলেন। কিন্তু, পেইড লিভ বা বৈতনিক ছুটির পরিমাণ বাড়ানোর জন্য এই গল্পের নায়ক আগেই প্রস্তুত হয়েই ছিলেন। ছুটির ৮ম দিনে তিনি নিজের স্ত্রীকে ডিভোর্স দেন এবং পরেরদিন তাকেই আবার বিয়ে করেন। ফলে আরো ৮ দিন ছুটি চাওয়ার সুযোগ তৈরি হয় তার সামনে। 

তিনি একই নারীকে তৃতীয় ও চতুর্থবার বিয়ে করেন এবং ৩৭ দিনের মধ্যেই তাকে ৩ বার ডিভোর্স দেন। অর্থাৎ, চারবার বিয়ের জন্যে তিনি সর্বমোট ৩২ দিনের ছুটি প্রত্যাশা করেছিলেন। 

কিন্তু এই তাইওয়ানির দ্বারা অনুপ্রাণিত হয়ে একই রকম কান্ড ঘটানোর আগে আপনি অন্তত দু'বার ভেবে নেবেন। কারণ এই গল্পের নায়ক যেমনটি আশা করেছিলেন, ব্যাটে-বলে তা মেলেনি। কারণ ডিভোর্সের পরদিনই একই নারীকে আবার বিয়ে করতে দেখে, তিনি যেই ব্যাংকে চাকরি করতেন, সেই ব্যাংক কর্তৃপক্ষ তার চালাকি ধরে ফেলে এবং আরও ৮ দিন বেশি ছুটি দিতে অস্বীকৃতি জানায়।

কিন্তু, তাতেও দমে যাবার পাত্র ছিলেন না এই ব্যক্তি। তিনি নিয়োগকর্তার বিরুদ্ধে রাজধানী তাইপের সিটি লেবার ব্যুরোতে একখানা মামলাই ঠুকে দিলেন। অভিযোগ ছিল এই যে, ব্যাংক কর্তৃপক্ষ 'কর্মীর ছুটির নিয়ম' সংক্রান্ত ২ নং অনুচ্ছেদ ভঙ্গ করেছে এবং ৪ বার বিয়ে করায় তিনি অবশ্যই ৩২ দিন ছুটি পাবার দাবিদার।  

ব্যাংক কেরানীর এই অভিযোগের ভিত্তিতে তাইওয়ানের শ্রম অধিদপ্তর তার ঘটনাটি তদন্তে নামে এবং জানায় যে ব্যাংক কর্তৃপক্ষ প্রকৃতপক্ষে আইন ভঙ্গ করেছে। গত বছরের অক্টোবরেই নিয়োগকর্তাকে ২০,০০০ তাইওয়ানি মুদ্রা জরিমানা করা হয়। 

তবে আদালত বিশেষ একটি আপিলে জানায়, উক্ত কর্মী 'বৈবাহিক ছুটি'র যে অনৈতিক সুবিধা নিয়েছেন- তা আসলে দেশের শ্রম আইন অনুযায়ী বৈধ ছুটির পর্যায়ে পড়ে না। 

তার আগে গত, ১০ এপ্রিল শ্রম অধিদপ্তর অনিচ্ছাকৃতভাবে আগের রুল সমর্থন করে জানায়, ব্যাংক কেরানির আচরণবিধি অনৈতিক হলেও তিনি কোন নিয়মভঙ্গ করেননি, বরং ব্যাংকই আইনভঙ্গ করেছে ছুটি না দিয়ে।   

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই সাধারণ মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায়। কেউই বিশ্বাস করতে পারছিলেন না, তাইওয়ানিজ শ্রম আইনে এরকম একটি ফাঁক থাকতে পারে। অনেকেই বলছেন, আইনে যেহেতু ফাঁক রয়েছে, তাই যে কেউ চাইলেই একই পন্থা অবলম্বন করতেই পারে। তবে গত বছর পর্যন্ত অবশ্য এ ধরনের কোন অসাধু চেষ্টার খবর মেলেনি।   

  • সূত্র: অডিটি সেন্ট্রাল 
     
Related Topics

টপ নিউজ

বৈবাহিক ছুটি / তাইওয়ান / শ্রম আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net