Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

‘দ্য ক্রিসমাস পিগ’: জে কে রাউলিংয়ের নতুন শিশুতোষ বই আসছে অক্টোবরে

'ভালোবাসার শক্তির স্থায়িত্ব নিয়ে লেখা এই গল্প ছুটির দিনের ঐতিহ্য হিসেবে একত্রে পড়ার জন্য শিশুদের পাশাপাশি পারিবারিক একটি উপহার হতে পারে।'
‘দ্য ক্রিসমাস পিগ’: জে কে রাউলিংয়ের নতুন শিশুতোষ বই আসছে অক্টোবরে

বিনোদন

টিবিএস ডেস্ক
16 April, 2021, 05:00 pm
Last modified: 16 April, 2021, 05:09 pm

Related News

  • বানান ভুলে ভরা হ্যারি পটারের অতি-দুষ্প্রাপ্য বই বিক্রি হলো প্রায় ৫ কোটি টাকা দামে
  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ

নতুন সব চরিত্রের সঙ্গে শিশুতোষ গল্প নিয়ে হাজির হচ্ছেন 'হ্যারি পটার'খ্যাত ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং। চলতি বছর প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন বই 'দ্য ক্রিসমাস পিগ'।

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে প্রকাশনা সংস্থা স্কলাস্টিক জানায়, এ বছরের ১২ অক্টোবর বিশ্বজুড়ে বইটি প্রকাশিত হবে। জ্যাক নামের একটি ছেলে এবং তার প্রিয় খেলনার হারিয়ে যাওয়ার গল্প ঘিরে সাজানো হয়েছে 'দ্য ক্রিসমাস পিগ'।

ফরাসি প্রকাশনা সংস্থা গালিমার জানায়, একসঙ্গে ২০টি দেশে ভিন্ন ভিন্ন ভাষায় এ বই প্রকাশ পাবে।

স্কলাস্টিকের বিবৃতিতে আরও বলা হয়, 'ক্রিসমাস হলো অলৌকিক সব ঘটনা আর হতাশাগ্রস্তদের জন্য বিশেষ এক রাত, যখন যে কোনো জিনিস প্রাণ ফিরে পেতে পারে... এমনকি খেলার বস্তুও।'

'আর জ্যাকের নতুন খেলনা ক্রিসমাস পিগের মাথায় আছে দুর্ধর্ষ এক পরিকল্পনা: হারিয়ে যাওয়া এক জিনিসের সন্ধানে মিলিতভাবে তারা জাদুকরি এক যাত্রা শুরু করে, সেইসঙ্গে বাঁচাতে হবে জ্যাকের সবচেয়ে কাছের বন্ধুকেও,' স্কলাস্টিকের বিবরণে এভাবেই ওঠে আসে নতুন এই গল্পের আভাস।

??https://t.co/2NVfvDvGII— J.K. Rowling (@jk_rowling) April 13, 2021

রাউলিংয়ের নতুন বইয়ের ইলাস্ট্রেশন করছেন জিম ফিল্ড।

নতুন প্রকল্পের বিষয়ে এক বিবৃতিতে স্কলাস্টিক ট্রেডের প্রেসিডেন্ট এলি বারগার বলেন, ''কালজয়ী, রোমাঞ্চকর ও হৃদয়গ্রাহী, সেইসঙ্গে গল্প বলার পারদর্শিতা: 'ক্রিসমাস পিগ' এর সবই, এমনকি তারচেয়েও বেশি।'

'ভালোবাসার শক্তির স্থায়িত্ব নিয়ে লেখা এই গল্প ছুটির দিনের ঐতিহ্য হিসেবে একত্রে পড়ার জন্য শিশুদের পাশাপাশি পারিবারিক একটি উপহার হতে পারে। বছরের যেকোনো সময় ক্লাসিক এই গল্প উপভোগ করা যাবে,' বলেন বারগার।

ফ্যান্টাসি ঘরানার 'হ্যারি পটার' সিরিজের জন্য রাউলিং বিশ্বব্যাপী সুপরিচিত। হ্যারি পটার ছাড়াও তিনি শিশুতোষ বই 'দ্য ইকাবগ'সহ রবার্ট গ্যালব্রেইথ ছদ্মনামে গোয়েন্দা উপন্যাস লিখেছেন তিনি। 

করোনা মহামারিতে বিশ্বজুড়ে লকডাউন চলাকালে গত বছর শিশুদের জন্য তিনি বিনামূল্যে রূপকথার গল্প 'দ্য ইকাবগ' প্রকাশ করেন।  

একইবছর, ট্রান্সজেন্ডার ইস্যুতে বেহিসেবি মন্তব্যের জন্য নেটিজেনদের ক্ষোভের শিকার হন রাউলিং। এমনকি অনলাইন প্রতিবাদের অংশ হিসেবে সেসময় তার দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন হ্যারি পটার অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ ও রুপার্ট গ্রিন্ট।

  • সূত্র: এপি

Related Topics

টপ নিউজ

জে কে রাউলিং / হ্যারি পটার / দ্য ক্রিসমাস পিগ / বইপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • বানান ভুলে ভরা হ্যারি পটারের অতি-দুষ্প্রাপ্য বই বিক্রি হলো প্রায় ৫ কোটি টাকা দামে
  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab