Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

আন্তর্জাতিক

এনবিসি নিউজ
23 March, 2026, 02:20 pm
Last modified: 23 March, 2026, 02:35 pm

Related News

  • যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, 'আমাদের কখনো বনিবনা হবে না': ইরানের সামরিক মুখপাত্র
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

দুর্ঘটনার সময় উড়োজাহাজটি অবতরণের শেষ পর্যায়ে ছিল এবং প্রায় ৩০ মাইল গতিতে রানওয়েতে চলছিল বলে সূত্র জানিয়েছে।
এনবিসি নিউজ
23 March, 2026, 02:20 pm
Last modified: 23 March, 2026, 02:35 pm

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষের ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার দিবাগত রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে এয়ার কানাডার একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে রানওয়েতে পোর্ট অথরিটির একটি 'এয়ারক্রাফট রেসকিউ অ্যান্ড ফায়ারফাইটিং' গাড়ির সংঘর্ষ ঘটে। গাড়িটি অন্য একটি ঘটনার প্রেক্ষাপটে সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হন। তাদের মৃত্যুর বিষয়টি এখন নিউইয়র্ক সিটির মেডিক্যাল এক্সামিনার দেখছে।

এ ঘটনায় আরও দুইজন—পোর্ট অথরিটি পুলিশ বিভাগের একজন সার্জেন্ট ও একজন কর্মকর্তা—হাত-পা ভেঙে আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

ছবি: রয়টার্স

দুর্ঘটনার সময় উড়োজাহাজটি অবতরণের শেষ পর্যায়ে ছিল এবং প্রায় ৩০ মাইল গতিতে রানওয়েতে চলছিল বলে সূত্র জানিয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি ছিল বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ মডেলের টুইন-জেট, যা মন্ট্রিয়াল থেকে আসছিল। দুর্ঘটনাটি লা গার্ডিয়ার রানওয়ে ৪-এ রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে ঘটে। সংস্থাটি বিষয়টি তদন্ত করছে।

জ্যাজ এভিয়েশন, যা এয়ার কানাডা এক্সপ্রেস হিসেবে ফ্লাইট পরিচালনা করে, জানিয়েছে সংশ্লিষ্ট ফ্লাইটটি ছিল ৮৬৪৬ নম্বর। প্রাথমিক তালিকা অনুযায়ী, বিমানে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন, তবে এ সংখ্যা নিশ্চিত করা হয়নি।

ছবি: রয়টার্স

পোর্ট অথরিটির এক মুখপাত্র জানান, সংঘর্ষের পরপরই কুইক রেসপন্স কার্যক্রম চালু করা হয়। ঘটনাস্থলে পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি সংস্থাটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক উপস্থিত রয়েছেন।

ঘটনার পর মধ্যরাতের দিকে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়, যাতে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও বিস্তারিত তদন্ত করা যায়। পরবর্তীতে এফএএ জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত লা গার্ডিয়া বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করবে না।

এদিকে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে একটি বিশেষ 'গো টিম' পাঠানো হচ্ছে, যা সোমবারই ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / নিউইয়র্ক / বিমানবন্দর / লা গার্ডিয়া বিমানবন্দর / এয়ার কানাডা / ফ্লাইট / দমকলের গাড়ি / কোপাইলট / সংঘর্ষ / পাইলট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, 'আমাদের কখনো বনিবনা হবে না': ইরানের সামরিক মুখপাত্র
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net