Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 March, 2026, 06:40 pm
Last modified: 21 March, 2026, 06:46 pm

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ আটক ২

সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২

আটক ব্যক্তিদের শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
টিবিএস রিপোর্ট
21 March, 2026, 06:40 pm
Last modified: 21 March, 2026, 06:46 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক আনসার সদস্যের ওপর হামলা করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিচতলায় এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যের নাম মো. কাওসার হোসেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে।

আটকেরা হলেন- রেজাউল (২৯) ও মো. রাতুল (১৯)।

শনিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।

তিনি জানান, এক চোর জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে এবং তার সহযোগী বাইরে অবস্থান করছিল। ভবনের ভেতরে প্রবেশের পর তারা পানির কল ভাঙার চেষ্টা করলে শব্দ শুনে ডিউটিরত আনসার সদস্যরা সতর্ক হন।

তখন ডিউটিরত এপিসি মো. কাওসার হোসেন এবং আনসার সদস্য মো. আজিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হন। এ সময় এপিসি মো. কাওসার হোসেন চোরকে আটক করার চেষ্টা করলে একজন পানির কল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন।

তিনি আরও জানান, হামলার পরও আনসার সদস্যরা দুই চোরকে আটক করতে সক্ষম হন। কাওসার হোসেনকে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মাথায় সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আটক ব্যক্তিদের শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মো. আশিকউজ্জামান।

Related Topics

টপ নিউজ

সোহরাওয়ার্দী হাসপাতাল / চোর / আটক / আনসার সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ আটক ২

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net